লন্ডন, ২২ অক্টোবর (হি.স.): ব্রিটেনে আবারও বাড়ছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা কখনও বাড়ছে, কখনও আবার কমছে। বিগত ২৪ ঘন্টায় ব্রিটেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১১৫ জনের। নতুন করে ১১৫ জনের মৃত্যুর পর ব্রিটেনে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৩৯ হাজার ১৪৬।
বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৫২ হাজার ৯ জন সংক্রমিত হওয়ার পর ব্রিটেনে মোট আক্রান্তের সংখ্যা বনের হল ৮,৬৪১,২২১ জন। ব্রিটেনে ইতিমধ্যেই করোনার থেকে সেরে উঠেছেন ৭,০৫৭,৫৮৬ জন। তবে, সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে।

