News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতীয় জনতা পার্টি-র ‘প্রশিক্ষণ মহাভিযান কর্মশালা গুয়াহাটিতে, অংশ নিলেন ত্রিপুরার একাধিক মন্ত্রী ও বিধায়ক
Image

ভারতীয় জনতা পার্টি-র ‘প্রশিক্ষণ মহাভিযান কর্মশালা গুয়াহাটিতে, অংশ নিলেন ত্রিপুরার একাধিক মন্ত্রী ও বিধায়ক

আগরতলা, ২৩ ফেব্রুয়ারী: উত্তর-পূর্বাঞ্চলে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে গুয়াহাটিতে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টি-র উত্তর-পূর্বাঞ্চলীয় “প্রশিক্ষণ মহাভিযান – ২০২৬” কর্মশালা। এতে অংশগ্রহণ করেন ত্রিপুরার একাধিক মন্ত্রী, বিধায়ক ও দলীয় পদাধিকারীরা।

ওই কর্মশালায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, টিঙ্কু রায়, প্রণজিৎ সিংহ রায়, কিশোর বর্মন, প্রদেশ সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক রামপদ জামাতিয়া ও ভগবান দাসসহ অন্যান্য নেতৃত্ব।

কর্মশালায় মূলত সংগঠনের আদর্শ, কার্যপদ্ধতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। উত্তর-পূর্বাঞ্চলে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলার লক্ষ্যে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।

প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য হল উত্তর-পূর্বাঞ্চলে দলকে আরও গতিশীল ও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানো। তিনি উল্লেখ করেন, শক্তিশালী সাংগঠনিক কাঠামো, সুপরিকল্পিত কর্মসূচি এবং নিবেদিতপ্রাণ কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্যপূরণে দল আরও এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী সধাংশু দাস বলেন, এই প্রশিক্ষণ শিবির দলীয় আদর্শকে আরও সুদৃঢ় করা এবং জনসেবামূলক অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। তিনি জানান, সংগঠনের ভিত্তিকে মজবুত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মন্ত্রী টিঙ্কু রায় কর্মশালার আলোচনাকে ফলপ্রসূ ও অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেন। তাঁর মতে, কর্মশালায় যে মতবিনিময় ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে, তা আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত করতে সহায়ক হবে।

Releated Posts

ত্রিপুরা বিজনেস কনক্লেভে যোগ দিতে বৃহস্পতিবার আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিনিয়োগ ও শিল্পোন্নয়নে জোর

আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় শিল্প, বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনের সফরে রাজ্যে আসছেন…

ByByReshmi Debnath Jul 9, 2026

টানা বর্ষণে ত্রিপুরাজুড়ে বন্যা-ভূমিধসের তাণ্ডব: ক্ষতিগ্রস্ত ৩০০ বাড়ি, খোলা হয়েছে ২২টি ত্রাণ শিবির, আশ্রয়ে ২,৫৮৯ মানুষ

আগরতলা, ৯ জুলাই: টানা ভারী বর্ষণের জেরে ত্রিপুরার একাধিক জেলায় বন্যা, ভূমিধস এবং ঝড়ে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে।…

ByByReshmi Debnath Jul 9, 2026

ট্রাফিক এ এস আইকে গাড়ির বনেটে তুলে নিয়ে পালাল চালক, চাঞ্চল্য বটতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: রাজধানী বটতলা এলাকায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক পথচারীকে ধাক্কা…

ByByReshmi Debnath Jul 8, 2026

ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসায় উদ্যোগী সাংসদ বিপ্লব কুমার দেব, এইমস-এ এগিয়ে আনা হলো অ্যাপয়েন্টমেন্ট

আগরতলা, ৮ জুলাই: গুরুতর অসুস্থ ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মনশ্রীর বাবার…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top