News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে গঠিত হবে কমিটি: পর্ষদ সভাপতি
Image

উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে গঠিত হবে কমিটি: পর্ষদ সভাপতি

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের পারিশ্রমিক বাড়নোর বিষয়ে গঠন করা হবে একটি কমিটি। আজ সাংবাদিকদের মুখোমুখি এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী।

এদিন তিনি বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তেমনি ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সবরকম প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র সংরক্ষণ ও বিতরণ প্রক্রিয়ায় কড়া নজরদারি রাখা হয়েছে।

এই প্রসঙ্গে তিনি আরও জানান, ককবরক পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতেই হবে। তবে পরীক্ষার্থীরা যে কোনও স্ক্রিপ্টে পরীক্ষা দিতে পারবে। পর্ষধ তরফ থেকে যত্নসহকারে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

এদিকে বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের পারিশ্রমিক বৃদ্ধির দাবির প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন সভাপতি। তিনি জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষিকারা তাঁদের পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। এই বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট সব দিক বিবেচনা করে কমিটি সুপারিশ পেশ করবে।

Releated Posts

সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যের মধ্যেই স্বল্পব্যয়ে মেডিক্যাল নিয়ে পড়ার সুযোগ বৃদ্ধি করে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের…

ByByReshmi Debnath Oct 7, 2026

সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।…

ByByReshmi Debnath Oct 7, 2026

রাজ্যে ১,৫০৭টি পদে নিয়োগের সিদ্ধান্ত, গঠন হবে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন : সুশান্ত চৌধুরী

আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা। শিক্ষা, প্রাণিসম্পদ বিকাশ, আইন,…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের উন্নয়নের চিত্রে আমূল পরিবর্তন: কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক এবং কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার উৎস। বুধবার ধলাই…

ByByTaniya Chakraborty Oct 7, 2026
Scroll to Top