News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Four seriously injured in bloody clash : কল্যাণপুরে প্রতিমা নিরঞ্জন শেষে ফেরার পথে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত চারজন

Four seriously injured in bloody clash : কল্যাণপুরে প্রতিমা নিরঞ্জন শেষে ফেরার পথে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৬ অক্টোবর৷৷ প্রতিমা নিরঞ্জন শেষে ফেরার পথে আচমকা দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত হয় মোট ৪ জন৷ ঘটনা কল্যাণপুর থানাধীন উত্তর কমল নগর এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার রাত আনুমানিক ৮ টা নাগাদ কল্যাণপুর থানাধীন উত্তর কমলনগরের বীণাপাণি ক্লাবের যুবরা মিলে বীণাপাণি ক্লাবের প্রতিমা নিরঞ্জন করতে যায়৷


কিন্তু প্রতিমা নিরঞ্জন শেষে বাড়ি ফেরার পথেই আচমকা বীণাপাণি ক্লাবের যুব কর্মীদের উপর ধারালো দা ও লাঠি দিয়ে ববর্োরোচিত ভাবে আক্রমণ চালানো হয়৷ নিমেষের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে৷ এই ববর্োরোচিত ঘটনায় গুরুতর আহত হয় তপন বিশ্বাস, তাপস দাস, বিষ্ণু দাস, আনন্দ রুদ্র পাল মোট ৪ জনের৷ সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় কল্যাণপুর হাসপাতলে৷ কিন্তু তপন বিশ্বাস এবং তাপস দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গেই কল্যাণপুর হাসপাতালের চিকিৎসক তাদের দু’’জনকে ১০২ অ্যাম্বুলেন্স সহযোগে রাজধানীর রেফারেল জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়৷ যদিও উক্ত ঘটনায় গোটা কল্যাণপুর এলাকায় এখনও পর্যন্ত উত্তেজনা ও চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে৷ এইদিকে গুরুতর আহত ৪ জন যুবকের মূলতঃ অভিযোগ দা আর লাঠি দিয়েই প্রথমে গাড়ির চালকের উপর আক্রমণ করে৷


এরপর একে একে তাঁদের উপর বর্বরোচিতভাবে আক্রমণ চালিয়েছে সঞ্জয় মজুমদার ওরফে মদন এবং পূর্ণ চন্দ্র মজুমদার ও সজল মজুমদার নামে ৩ জন ব্যক্তি৷ যদিও গোটা এলাকায় এখনও পর্যন্ত জারি রয়েছে বিশাল পুলিশ ও টছট্ট বাহিনী৷ যদিও খবর লেখা পর্যন্ত এখনো পর্যন্ত কল্যাণপুর থানায় উক্ত ঘটনার জের ধরে কোনরকম মামলা দায়ের করা হয় নি৷ এইদিকে আবার একটা সূত্র মারফত জানা গেছে সামান্যতম টাকার আদান-প্রদানকে কেন্দ্র করেই মূলতঃ আজকের এই ঘটনার সূত্রপাত৷ খবর লিখা অব্দি কল্যাণপুর থানায় কোনো মামলা হয়নি বলে জানা যায়৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top