News Flash

  • Home
  • দিনের খবর
  • জ্বালানি তেলের দাম চড়ছেই, মূল্যবৃদ্ধিতে নয়া রেকর্ড পেট্রোল ও ডিজেলের
Image

জ্বালানি তেলের দাম চড়ছেই, মূল্যবৃদ্ধিতে নয়া রেকর্ড পেট্রোল ও ডিজেলের

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): কমছে না বরং পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলছে। শনিবার দিল্লি ও কলকাতা-সহ দেশের সর্বত্রই দামি হয়েছে পেট্রোল ও ডিজেল। ০.২৯ পয়সা মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৪.৫২ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫.৫৮ টাকা প্রতি লিটার। শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও। দিল্লিতে ০.৩০ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ১০৩.৮৪ টাকা প্রতি লিটার এবং ০.৩৫ পয়সা বাড়ার পর ডিজেলের দাম ৯২.৪৭ টাকা|
পাশাপাশি মুম্বইয়ে ০.২৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.৩৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ১০৯.৮৩ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ১০০.২৯ টাকা প্রতি লিটার (ডিজেল)| চেন্নাইয়ে ০.২৬ পয়সা বাড়ার পর পেট্রোলের বর্ধিত দাম ১০১.২৭ টাকা এবং খানিকটা মূল্যবৃদ্ধির পর ডিজেলের ৯৬.৯৩ টাকা।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top