নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে ব্রিটিশদের সঙ্গে তুলনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লখিমপুর খেরিতে রাজনৈতিক দলের নেতাদের যেতে না দেওয়ায় বুধবার কেজরিওয়াল বলেছেন, “একদিকে আমরা আজাদি কা মহোৎসব উদযাপন করছি, অপরদিকে লখিমপুর যেতে বাধা দেওয়া হচ্ছে বিরোধীদের। ব্রিটিশরাও ঠিক এমনই আচরণ করত।”
লখিমপুরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন, “লখিমপুরে যাঁরা কৃষকদের উপর থেকে গাড়ি চালিয়ে নিয়ে গেল, শাস্তি থেকে তাদের কেন আড়াল করা হচ্ছে? গোটা সিস্টেম হত্যাকারীদের রক্ষা করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীজি কৃষকদের প্রতি আপনার এত ঘৃণা কেন? মোদীজি লখিমপুরের ঘটনায় ন্যায়বিচারের আশায় রয়েছে গোটা দেশ।

