News Flash

  • Home
  • বিদেশ
  • Inauguration of the new terminal building of the airport : নভেম্বরের মাঝামাঝিতেই উদ্বোধন বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের
Image

Inauguration of the new terminal building of the airport : নভেম্বরের মাঝামাঝিতেই উদ্বোধন বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের

আগরতলা, ৪ অক্টোবর (হি. স.) : বহু প্রতিক্ষার অবসান হতে চলেছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে আগরতলায় মহারাজা বীর বিক্রম বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন হবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, ব্যস্ততার কারণে তাঁর ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনে খুবই কম। সূত্রের খবর, ১৪ অথবা ১৫ নভেম্বর বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন হবে।


প্রসঙ্গত, আধুনিক প্রযুক্তি নির্ভর এবং নয়া কারুকৃত দিয়ে মহারাজা বীর বিক্রম বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মান করা হচ্ছে। তাতে, ব্যয় ধরা হয়েছে ৪৩৮ কোটি টাকা। বিমান বন্দরের আধুনিকীকরণে ত্রিপুরাকে বিমান পরিবহন ক্ষেত্রে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। প্রায় ৩০ হাজার স্কোয়ার মিটার স্থান জুড়ে নতুন টার্মিনাল ভবন গড়ে উঠছে। তাতে, ২০টি চেক-ইন কাউন্টার থাকবে। ত্রিপুরার বিভিন্ন কারুকৃতি নতুন টার্মিনাল নির্মাণে ব্যবহার করা হচ্ছে।


নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন উপলক্ষ্যে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। ১৪ কিংবা ১৫ নভেম্বর উদ্বোধনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তুতি জোরকদমে চলছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ওই উদ্বোধন উপলক্ষ্যে ত্রিপুরায় আসবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও থাকছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ রাষ্ট্র মন্ত্রী প্রতিমা ভৌমিক, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মা।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top