News Flash

  • Home
  • দিনের খবর
  • Football team wins against UAE : সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জয় ভারতীয় মহিলা ফুটবল দলের
Image

Football team wins against UAE : সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জয় ভারতীয় মহিলা ফুটবল দলের

আবুধাবি, ৩ অক্টোবর (হি.স) : ২০২২ সালের জানুয়ারি – ফেব্রুয়ারি মাসে ভার‍তের মাটিতে আয়োজিত হবে এএফসি ওমেন্স এশিয়ান কাপ। তারই প্রস্তুতি সারতে সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়েছে থমাস ডেনের্বির ভারতীয় মহিলা ফুটবল দল। শনিবার প্রথম ফ্রেন্ডলি ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় পেয়েছেন মনীষা কল্যানরা।

ইউএই এফএ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ভারতের হয়ে প্রথম গোল করেন মণীষা কল্যান। এরপর ব্যবধান বাড়িয়েছেন প্যায়ারি, সুইটি দেবী ও অঞ্জু তামাং। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহির একমাত্র গোলটি আসে সালহার পা থেকে। ম্যাচের ৫০তম মিনিটে ব্যবধান কমিয়ে ১-৩ করেছিলেন তিনি।
আসন্ন ওমেন্স এশিয়ান কাপের প্রস্তুতি নিতে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলছেন থমাস ডেনের্বির মেয়েরা। প্রথম ম্যাচের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি (১০০) ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের (৫৭) থেকে অনেকটাই পিছিয়ে। স্বাভাবিক ভাবেই দাপট দেখিয়েছেন মনীষারা।

আগামীকাল দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে ভারতীয় মহিলা ফুটবল দল। সংযুক্ত আরব আমিরশাহি সফর সেরে বাহরিন উড়ে যাবেন ডেনের্বিরা। সেখানেও দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। ১০ অক্টোবর বাহরিন ও ১৩ অক্টোবর চিনা তাইপেইয়ের বিরুদ্ধে মাঠে নামবেন মনীষারা।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top