News Flash

  • Home
  • Uncategorized
  • Body of 4 Navy mountaineers rescued : উত্তরাখণ্ডে উদ্ধার নৌসেনার ৪ পর্বতারোহীর দেহ
Image

Body of 4 Navy mountaineers rescued : উত্তরাখণ্ডে উদ্ধার নৌসেনার ৪ পর্বতারোহীর দেহ

দেহরাদুন, ৩ অক্টোবর (হি.স) : উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার ত্রিশূল শৃঙ্গ থেকে উদ্ধার হল চারজন সেনার মৃতদেহ। গত শুক্রবার এক তুষারধসের কবলে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ভারতীয় নৌসেনার ওই চারজন। চামোলি পুলিশের তরফে জানানো হয়েছে, সেনার হেলিকপ্টার উদ্ধারকার্য চালানোর সময় দেহগুলি উদ্ধার করেছে।

গত শুক্রবার ত্রিশূল অভিযানে যান কয়েকজন পর্বতারোহী। তাঁরা সকলেই ভারতীয় নৌবাহিনীতে কর্মরত। কিন্তু তাঁরা চূড়া পর্যন্ত পৌঁছনোর আগেই আচমকা ধস নেমে যায়। ধসের কবলে পড়ে যান তাঁরা। অবশেষে উদ্ধার হল চারজনের দেহ। বাকিদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রে জানা গিয়েছে, আহত সেনাকর্মীদের যোশীমঠের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নিহত সেনাদের দেহে ময়না তদন্ত করা হবে।

শুক্রবারের ধসের পর শনিবার ভারতীয় বায়ুসেনা উদ্ধারকার্য শুরু করে। সেই সময়ই নিখোঁজ পর্বতারোহীদের দেখতে পান উদ্ধারকারীরা। সূত্রানুসারে, সব মিলিয়ে পাঁচজন সেনাকর্মী ও একজন কুলি নিখোঁজ হয়েছিলেন। কর্নেল অমিত বিশতের নেতৃত্বে উদ্ধারকাজ শুরু করে উত্তরকাশী নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং সংস্থার একটি দল। কিন্তু যোশীমঠ পৌঁছনোর পরই আবহাওয়া ক্রমশ খারাপ হয়ে যেতে থাকে। পরে নৌসেনা ও রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি যৌথ বাহিনীও উদ্ধারকার্য শুরু করে। অবশেষে রবিবার উদ্ধার হল চার সেনাকর্মীর মৃতদেহ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top