News Flash

  • Home
  • Uncategorized
  • ২০ বছরের যুদ্ধের শেষে আফগানিস্তান থেকে ফিরল আমেরিকার সৈনিকদের শেষ ব্যাচ
Image

২০ বছরের যুদ্ধের শেষে আফগানিস্তান থেকে ফিরল আমেরিকার সৈনিকদের শেষ ব্যাচ

কাবুল, ৩১ আগস্ট (হি.স) : ২০ বছরের যুদ্ধের শেষে আফগানিস্তান থেকে ফিরল আমেরিকার সৈনিকদের শেষ ব্যাচ। বাস্তবে ৩০ আগস্ট রাতেই আফগানিস্তান থেকে মার্কিন সৈনিকদের অপসারণ সম্পূর্ণ হল। এদিন শেষ দফায় ২৪০০ মার্কিন সেনাকর্মীকে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা হয়। এর ফলে সেদেশে আমেরিকার আর কোনও সেনা রইল না। ২০০১ সালে আফগান যুদ্ধের শুরুতে সেদেশে ক্ষমতায় ছিল তালিবান। ২০ বছর বাদে দেশটা তালিবানেরই হাতে ছেড়ে এল আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য ফিরিয়ে আনবেন। জঙ্গিদের ক্ষমতাচ্যুত করার জন্য শত শত কোটি ডলার খরচ করেছে মার্কিন প্রশাসন। কিন্তু তারা সফল হয়নি। মঙ্গলবার সকাল থেকেই কাবুলে শূন্যে গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করতে থাকে তালিবান যোদ্ধারা। তালিবানদের দাবি, মার্কিন সেনার প্রত্যাবর্তনের এই মুহূর্তটি ঐতিহাসিক। পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন সেনাকে সরিয়ে আনা যাবে কিনা, তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় ছিল। গত কয়েকদিনে খুব দ্রুত কয়েক হাজার মার্কিন নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। যে আফগান নাগরিকরা মার্কিন সেনাকে সাহায্য করেছিলেন, তাঁদেরও সরিয়ে আনা হয়েছে আফগানিস্তান থেকে।

আনাস হাক্কানি নামে এক শীর্ষস্থানীয় তালিবান নেতা বলেন, ‘এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি গর্বিত।’ গত ১৫ আগস্ট তালিবান সেনা কাবুল দখল করে। তারপর থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ২৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ও তাঁদের সহযোগীদের ফিরিয়ে আনা হয়েছে। সোমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এক প্রস্তাবে বলা হয়েছে, আমরা আশা করব, তালিবান আগামীদিনে আফগান জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে। সেদেশে রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য দেশের ত্রাণ সংস্থাগুলিকে কাজ করতে বাধা দেবে না। এতদিন কাবুল বিমান বন্দর ছিল আমেরিকার সৈনিকদের হাতে। তারা ফিরে আসার পরে কারা ওই বিমান বন্দরের দায়িত্বে থাকবে, তা এখনও স্পষ্ট নয়। কোন কোন দেশের বিমান এখন কাবুলে ওঠানামা করবে, তাও তালিবান জানায়নি।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top