News Flash

  • Home
  • Uncategorized
  • Tensions over land grabbing in horticulture area : জমি দখল নিয়ে প্রবল উত্তেজনা উদয়পুর গোকুলপুর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের হর্টিকালচার এলাকায়
Image

Tensions over land grabbing in horticulture area : জমি দখল নিয়ে প্রবল উত্তেজনা উদয়পুর গোকুলপুর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের হর্টিকালচার এলাকায়

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ আগস্ট।। ফরেস্ট রিজার্ভ এর জমি দখলকে কেন্দ্র করে উদয়পুরের গোকুলপুর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। ফরেস্ট রিজার্ভের জমি দখল নিয়ে প্রবল উত্তেজনা উদয়পুর গোকুলপুর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের হর্টিকালচার এলাকায়। অভিযোগ, জনজাতি লুকু সমাজ কিল্লা পুলিশের সহযোগিতায় হর্টিকালচার এলাকায় ফরেস্ট রিজার্ভের জায়গা দখল করতে যায়। বাধা দেয় রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের জনগণ। তাদের দাবি যে জায়গাগুলি জনজাতি লুকু সমাজ দখল করছে সেগুলি দীর্ঘ বছর ধরে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের জনসাধারণের দখলে রয়েছে।

সেগুলোতেই বিভিন্ন কৃষি ও ফলের চাষ করে জীবিকা নির্বাহ করছে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের জনসাধারণ।গত বেশ কিছুদিন ধরে কয়েক দফা জায়গা গুলি দখল করার চেষ্টা করছে জনজাতি রাইয়াবাড়ি লুকু সমাজ । মঙ্গলবার জায়গা দখল করতে গেলে স্থানীয়দের সাথে বাক-বিতন্ডা শুরু হয়। পরবর্তী সময়ে দুইটি জাতির মধ্যে বিবাদ সৃষ্টি হয়। ঘটনায় প্রবল উত্তেজনার সৃষ্টি হলে ছুটে যায় আর কে পুর থানার ওসি সহ পুলিশ ও টিএসআর বাহিনী। পুলিশ ও নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকায় বসবাসকারী জনগণ। প্রশাসন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হতে পারে বলেও তারা অভিমত ব্যক্ত করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top