News Flash

  • Home
  • Uncategorized
  • Miscreants beat the youth : যুবককে মারধর করে টাকা পয়সা ছিনতাই করেছে দুস্কৃতিকারীরা
Image

Miscreants beat the youth : যুবককে মারধর করে টাকা পয়সা ছিনতাই করেছে দুস্কৃতিকারীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ আগস্ট।। বিশালগড় বাইপাসে এক যুবককে মারধর করে টাকা পয়সা ছিনতাই করেছে দুস্কৃতিকারীরা।ঘটনা বিশালগড় থানাধীন নবনির্মিত বাইপাস এলাকায়। শনিবার রাতে বাইপাস এলাকায় মুক্তার হোসেন যুবককে মারধর করে কিছু দুস্কৃতিকারীরা। নবনির্মিত বাইপাস থেকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেন মুক্তার হোসেনের মা। পরবর্তী সময় মুক্তার হোসেনের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন দেখে দুষ্কৃতিকারী পালিয়ে যাচ্ছে সেখান থেকে।

বাড়িঘরের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত যুবককে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে চিকিৎসা করিয়ে বিশালগড় থানায় মামলা করে। আহত যুবকের মা আরো জানান এদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top