News Flash

  • Home
  • Uncategorized
  • Broke the lock of the back door : দোকান ঘরের পেছনের দরজার তালা ভেঙে রাবারের সিট চুরি
Image

Broke the lock of the back door : দোকান ঘরের পেছনের দরজার তালা ভেঙে রাবারের সিট চুরি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট।। এবারে চুরির ঘটনা বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের সুকান্ত নগর এলাকার হারাধন পালের দোকানে । বাড়ির ওয়াল টপকে বাড়িতে ঢুকে চোরেরা দোকান ঘরের পেছনের দরজার তালা ভেঙে রাবারের সিট নিয়ে চলে যায় । দোকানের মালিক হারাধন পালের কাছ থেকে জানা যায় ১২০০ কেজি রাবারের ‌সিট চুরি করে পালিয়ে যায় চোরের দল। দোকান ঘরে চুরির ঘটনা টের পায় রবিবার সকালে হারাধন পালের মা ।

ভোর বেলা ঘরের দরজা খুলে হারাধন পালের মা দেখতে পায়, দোকান ঘরের পেছনের দরজা খোলা । সাথে সাথে ছেলে হারাধনকে ঘুম থেকে ডেকে তোলে।‌ হারাধন ঘুম থেকে উঠে দোকানের ভেতরে প্রবেশ করে দেখে রাবারের সিট নেই। এরপর খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে । পুলিশ ঘটনাস্থলে এসে দোকানের মালিক হারাধনের সাথে কথা বলে চুরির মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে । এই চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top