News Flash

  • Home
  • Uncategorized
  • General Meeting of Tripura State Co-operative Bank : ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের ৩8 তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Image

General Meeting of Tripura State Co-operative Bank : ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের ৩8 তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এর বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের কর্মচারীদের একাংশের মধ্যেই নানা গুঞ্জন পরিলক্ষিত হয়েছে।অভ্যন্তরীণভাবে একাধিক অভিযোগ উঠে ব্যাংকের আধিকারিকদের বিরুদ্ধে। উদ্ভূত পরিস্থিতিতে রবিবার ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের ৩8 তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের চেয়ারম্যান কমল কান্তি সেন, এম ডি ভজন চন্দ্র রায় সহ অন্যান্যরা। তবে এদিন অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মীদের মধ্যে ছিল চাপা ক্ষোভ।

কারণ ব্যাংক বিগত কয়েক বছর ধরে লাভের মুখ দেখতে পারছে না। উপরন্তু ব্যাংকের উপরমহলের দুই-তিনজন মাতব্বর কয়েক লক্ষাধিক টাকার বিনিময়ে প্রচারের জন্য ঢাকঢোল পেটাতে ময়দান মুখী হয়েছেন। সেই আধিকারিকেরা লক্ষ লক্ষ টাকা ইলেকট্রনিক্স প্রচারমাধ্যমকে দিয়ে এদিনের অনুষ্ঠান সম্পন্ন করেছে। কিন্তু সেই অর্থ ব্যয় করার কি মূল্য রয়েছে তা বুঝে উঠতে পারল না ব্যাংকের অধিকাংশ কর্মচারী। কারণ নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় চলছে ব্যাংক। উপরন্তু শাক দিয়ে মাছ ঢাকতে কেনইবা মাঠে-ময়দানে দৌড়ঝাঁপ করছেন সেইসব আধিকারিকরা সেটা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top