News Flash

  • Home
  • Uncategorized
  • কাবুল-হামলায় স্তব্ধ জো বাইডেন, বললেন খুঁজে বার করব ও মূল্য চোকাতে হবে
Image

কাবুল-হামলায় স্তব্ধ জো বাইডেন, বললেন খুঁজে বার করব ও মূল্য চোকাতে হবে

ওয়াশিংটন, ২৭ আগস্ট (হি.স.): আইসিস-কে সন্ত্রাসবাদীদের হামলায় রক্তাক্ত হয়েছে কাবুল বিমানবন্দর। আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে বহু নিরপরাধ মানুষের। কাবুল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের উদ্দেশে কড়া বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন জানিয়েছেন, “আমরা ক্ষমা করব না। আমরা ভুলব না। আমরা খুঁজে বার করবই ও মূল্য চোকাতে হবে।” বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমাবন্দরের বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১২ জন আমেরিকান সার্ভিসম্যান ও ১৫ জন আহত হয়েছেন।

আমেরিকানদের আশ্বস্ত করে জো বাইডেন জানিয়েছেন, “আফগানিস্তান থেকে আমেরিকান নাগরিকদের আমরা ফিরিয়ে আনব। আফগান বন্ধুদেরও আমরা বের করে আনব ও আমাদের মিশন একইভাবে চলবে।” কাবুল বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন আইসি-কে জঙ্গি সংগঠন। কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের নেপথ্যে তালিবান ও ইসলামিক স্টেটের মধ্যে কোনও যোগসাজশের প্রমাণ নেই বলেও জানিয়েছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, “এখন পর্যন্ত কাবুল বিমানবন্দরে হামলাযর ঘটনায় তালিবান ও ইসলামিক স্টেটের মধ্যে যোগসাজশের কোনও প্রমাণ পাওয়া যায়নি।”

কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলা ও প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বিবৃতি মারফত ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “এই বিয়োগান্তক ঘটনা (কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ) কখনই ঘটতে দেওয়া উচিত হয়নি।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top