News Flash

  • Home
  • দেশ
  • Youth was seriously injured in a bike accident : সুনামগঞ্জ বাজার এলাকার বাইক দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত
Image

Youth was seriously injured in a bike accident : সুনামগঞ্জ বাজার এলাকার বাইক দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত

বিশালগড়, ২৬ আগস্ট : বিশালগড় থানা এলাকার সুনামগঞ্জ বাজার এলাকার বাইক দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবককে উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সোয়া একটা নাগাদ রাজু দেবনাথ নামে এক যুবক বাইক নিয়ে সুনামগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর জখম হন। প্রত্যক্ষদর্শিরা রাজু দেবনাথকে উদ্ধার করে খবর পাঠায় বাড়ির লোকজনের কাছে। তারা ছুটে এসে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কিন্ত চিকিৎসক রাজু দেবনাথের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করে দেন। জানা গেছে, রাজু দেবনাথের মাথা এবং মুখ থেঁতলে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চিরাগ পাসওয়ানের

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে ভক্তদের অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি…

ByByNews Desk Jul 5, 2026

চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার রাজ্যের চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা…

ByByNews Desk Jul 5, 2026

ভিবি-জি-র‍্যাম-জি প্রকল্পে রাজ্যগুলিকে ২৫,৮৬৩ কোটি টাকার প্রথম কিস্তি ছাড়ল কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার রবিবার ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (ভিবি-জি-র‍্যাম-জি) প্রকল্প বাস্তবায়নের…

ByByNews Desk Jul 5, 2026

‘তৃণমূলে এবার ইস্তফার ট্রেন্ড শুরু হয়েছে’, চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা, ৫ জুলাই: তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সব দলীয় পদ থেকে ইস্তফাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top