News Flash

  • Home
  • Uncategorized
  • People joined the movement : ওএনজিসির গাড়িসহ অফিসারদের আটক করে আন্দোলনে নামল জনগণ
Image

People joined the movement : ওএনজিসির গাড়িসহ অফিসারদের আটক করে আন্দোলনে নামল জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। বিশালগড় মহাকুমার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের নতুন কলোনি এলাকায় স্থানীয় জনগণের বকেয়া টাকা মিটিয়ে না দিয়ে ওএনজিসির কর্মকর্তারা তল্পিতল্পা গুটিয়ে চলে যাওয়ার চেষ্টা শুরু করেছেন । বুধবার স্থানীয় জনগণ তাদেরকে আটকে রেখেছেন। ওএনজিসির ডিলিং সাইডের জায়গার বকেয়া টাকা না দিয়ে চলে যাওয়ার সময় গাড়িসহ অফিসারদের আটক করে আন্দোলনে নামল এলাকার জনগণ। ঘটনা কমলাসাগর নতুনকলোনি এলাকায়। অভিযোগ দীর্ঘ সাড়ে চার বছর যাবৎ জনগণের জায়গার টাকা না দিয়ে প্রতারণা করে আসছে ওএনজিসি কর্তৃপক্ষ। তাদের দাবি বকেয়া টাকা পরিশোধ না করলে গাড়িসহ অফিসারদের যেতে দেওয়া হবে না।

জানা যায় ২০০৮ সালে কমলাসাগর নতুন কলোনি এলাকায় ওএনজিসি পক্ষ থেকে ডিলিং করার জন্য আসে ।পরবর্তী সময়ে ওই এলাকার ৭ জন লোকের কাছ থেকে জায়গা চেয়ে নেওয়া হয় এবং প্রতিমাসে টাকা দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। যথারীতি গত ৯ বছর যাবত টাকা দিয়ে আসলেও সাড়ে চার বছর যাবৎ কাউকে সেই জায়গার টাকা দেওয়া হচ্ছে না। আর সেই টাকা না দিয়ে ওএনজিসি কর্তৃপক্ষ বুধবার সকাল বেলা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় এলাকার জনগণ জড়ো হয়ে তাদের আটক করে এবং মূল গেটের সামনে বাঁশ দিয়ে বেড়া দিয়ে আন্দোলন করতে থাকে। তাদের বক্তব্য সকলের বকেয়া টাকা পরিশোধ করে যেতে হবে ।নতুবা তাদের আটক করে রাখা হবে। তানিয়ে দীর্ঘক্ষন আন্দোলনরত থাকলেও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। যদিও সমস্ত গাড়ি সহ অফিসারদের জনগণ আটক করে রেখেছে সকাল থেকেই।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top