News Flash

  • Home
  • দিনের খবর
  • উদ্ধব সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণের বিরুদ্ধে এফআইআর
Image

উদ্ধব সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণের বিরুদ্ধে এফআইআর

পুণে, ২৪ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করায় এফআইআর দায়ের হল কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে। যুব সেনার অভিযোগের ভিত্তিতে নারায়ণ রানের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। পুণে শহরের চতুরশৃঙ্গি পুলিশ স্টেশনে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ নম্বর ধারায় নারায়ণ রানের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

সোমবার বিতর্কিত মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। উদ্ধব ঠাকরেকে তিনি ‘চড় মারতে’ চান বলেও মন্তব্য করেন। কিন্তু কেন? উদ্ধব ঠাকরে নাকি স্বাধীনতা দিবসের ভাষণে স্বাধীনতার বছরই ভুলে যান! তাই তাঁকে চড় মারতে চান বলে মন্তব্য করেন নারায়ণ রানে। মুখ্যমন্ত্রীর প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়ে যুব সেনা। পুণে শহরের চতুরশৃঙ্গি পুলিশ স্টেশনে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ নম্বর ধারায় দায়ের হয়েছে এফআইআর।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top