News Flash

  • Home
  • Uncategorized
  • চরম আতঙ্কের মাঝেই কাবুল থেকে ৮৫ ভারতীয়কে দেশে ফেরাচ্ছে বায়ু সেনা
Image

চরম আতঙ্কের মাঝেই কাবুল থেকে ৮৫ ভারতীয়কে দেশে ফেরাচ্ছে বায়ু সেনা

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) : তালিবানি সন্ত্রাসে বিধ্বস্ত আফগানিস্তান। প্রাণে বাঁচার আকুতি। সেখানেই আটকে বহু ভারতীয়। তাঁদের মধ্যে ৮৫ জনকে বায়ুর সেনার বিশেষ বিমানে কাবুল থেকে দেশে ফেরানো হচ্ছে। মাঝে জ্বালানী নিতে তাজাকিস্তানে একবার দাঁড়িয়েছিল বায়ুসেনার সি-১৩০ বিমানটি। তালিবান আফগানিস্তানের দখলের পর এর আগে ভারতীয় কূটনৈতিক, দূতাবাসের কর্মী, আইটিবিপি জওয়ান সহ মোট ২০০ জনকে দেশে ফেরানো হয়েছিল। জানা গিয়েছে, বায়ুসেনার আরেকটি যাত্রীবাহী বিমান কাবুলে রয়েছে। সেটিতেই ভারতীয়দের দেশে ফারনোর কথা।

তালিবানদের কব্জায় আফগানিস্তান। এরপরই সেদেশ থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার কাজ শুরু করেছে কেন্দ্র। কাবুলের দূতাবাসে কর্মরত আধিকারিকদের ফিরিয়ে আনা হলেও এখনও অনেক নাগরিক আটকে রয়েছেন। এই নাগরিকদের উদ্ধারে একটি আগেই বিশেষ সেল গঠন করেছে কেন্দ্র। তবে পরিস্থিতি বুঝে এই পরিকল্পনা বদল এনেছে ভারতীয় বায়ুসেনা। বড় বিমানের বদলে ছোট বিমানে করেই উড়িয়ে আনা হচ্ছে আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের।


এদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আফগানিস্তানে সরকার গড়তে চলেছে তালিবানরা। আফগানিস্তানের জন্য একটি নতুন শাসন পরিকাঠামো তৈরি করা হবে। সংবাদ সংস্থার কাছে তালিবান মুখপাত্রের দাবি, ‘আইনি, ধর্মীয় এবং বিদেশ-নীতি সম্পর্কে জ্ঞান থাকা বিশেষজ্ঞদের নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন শাসন ব্যবস্থা কায়েম করবে তালিবান।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top