News Flash

  • Home
  • দেশ
  • Attacked on Swamiji of Ramakrishna Ashram : পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি আক্রান্ত আগরতলায় ধিক্কার মিছিল
Image

Attacked on Swamiji of Ramakrishna Ashram : পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি আক্রান্ত আগরতলায় ধিক্কার মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ পশ্চিমবঙ্গের রামপুরহাটে রামকৃষ্ণ সেবারাম আশ্রমে স্বামী বরুনানন্দ মহারাজের উপর তৃণমূলী অত্যাচারের প্রতিবাদে আজ আগরতলা বিক্ষোভ মিছিলে ধিক্কার জানিয়েছে বিবেকানন্দ বিচার মঞ্চ৷ মঞ্চের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সুর চড়িয়ে বলেন, ত্রিপুরায় এসে ওঁরা গণতন্ত্রের দোহাই দিচ্ছেন৷ অথচ, পশ্চিমবঙ্গে তাঁদের শাসনে তৃণমূলের সমাজদ্রোহিরা আশ্রমে ঢুকে স্বামীজির উপর দৈহিক নির্যাতন করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন তিনি৷


এদিন রাজীব বাবু তীব্র কটাক্ষ করে বলেন, ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে পশ্চিমবঙ্গ থেকে কিছু মানুষ ভীষণ চিতার করছেন৷ অথচ তাঁদের শাসনে তৃণমূলের সমাজদ্রোহিরা পশ্চিমবঙ্গে মানুষের উপর অকথ্য নির্যাতন করে চলেছে৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সম্পর্কে সকলেই অবগত রয়েছেন৷ এখন আশ্রমের স্বামীজিও রেহাই পাচ্ছেন না৷
তিনি বলেন, পশ্চিমবঙ্গের রামপুরহাটে রামকৃষ্ণ সেবারাম আশ্রমে ঢুকে স্বামী বরুনানন্দ মহারাজের উপর তৃণমূল আশ্রিত সমাজদ্রোহীরা অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার সাথে প্রচন্ড মারধর করেছেন৷ তাঁকে হত্যার উদ্দেশ্যেই ওই আক্রমণ সংগঠিত হয়েছে বলে রাজীব বাবু দাবি করেন৷ তিনি জানান, ওই ঘটনায় বিবেকানন্দ বিচার মঞ্চ ধিক্কার জানাচ্ছে৷ তাই, আজ আগরতলা বিক্ষোভ মিছিলে আমরা সকলে সামিল হয়েছি৷

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top