News Flash

  • Home
  • বিদেশ
  • অশান্ত শিলঙে অঞ্চল বিশেষে দুই থেকে তিন ঘণ্টার কারফিউ শিথিল
Image

অশান্ত শিলঙে অঞ্চল বিশেষে দুই থেকে তিন ঘণ্টার কারফিউ শিথিল

শিলং, ১৭ আগস্ট (হি.স.) : রাজধানী শহর শিলঙের পরিস্থিতি সামান্য উন্নত হওয়ায় এলাকা বিশেষ আজ মঙ্গলবার কোথাও দুই কোথাও তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। আজ সকালের দিকে জেলা প্রশাসনের তরফ থেকে আচমকা সরকারিভাবে এলাকার নাম সহ ঘোষণা করা হয়, নিরোপদ্রব এলাকায় দুপুর ১২:০০টা থেকে বেলা ৩:০০টা পর্যন্ত তিন ঘণ্টা এবং অন্য আংশিক উপদ্রুত এলাকায় বেলা ১:০০টা থেকে ৩:০০টা পৰ্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

পূৰ্ব খাসিপাহাড়ের জেলাশাসক মাতসিয়েওডোর ওয়ার নংব্রি (আইএএস)-এর জারিকৃত বিজ্ঞপ্তিতে সার্বিকভাবে গোটা শিলঙে এক সঙ্গে কারফিউ শিথিল করা হয়নি।কারফিউ শিথিলের কথা ঘোষণা করে বলা হয়, এই সময়কালে শিলঙের কেবল জনবসতিপূর্ণ পাড়ার দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে। তিন এবং দুই ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে বলেছেন জেলাশাসক। তবে সার্বিকভাবে গোটা শিলঙে এক সঙ্গে কারফিউ শিথিল করা হয়নি। এদিকে কারফিউ শিথিল হওয়ার খবর পেয়ে গৃহস্থরা ছুটোছুটি করে পাড়ার দোকানে ভিড় জমান।


জেলাশাসক মাতসিয়েওডোর ওয়ার নংব্রি জানান, গতকাল রাত থেকে শিলঙে কোনও অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। তবে অপেক্ষাকৃত নির্জন স্থান এবং মূল ঘটনাস্থল মওয়াই এলাকায় কিছু বিক্ষিপ্ত ঘটনা সংগঠিত হয়েছে।


প্ৰসঙ্গত, ‘হাইনেউত্রিপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল’ (এইচএনএলসি) নামে মেঘালয়ের এক জঙ্গি সংগঠনের প্ৰাক্তন সাধারণ সম্পাদক চেস্টারফিল্ড থাংখিউ পুলিশের এনকাউন্টারে নিহত হওয়ার পর পূর্ব খাসিপাহাড় জেলা সদর শিলং ও পার্শ্ববর্তী এলাকা সহ সংলগ্ন তিনটি জেলায় বিক্ষিপ্ত নাশকতামূলক ঘটনা সংগঠিত হচ্ছে। এরই পরিপ্রক্ষিতে শুক্ৰবার রাত ৮:০০ থেকে শিলং সহ পার্শ্ববর্তী এলাকায় প্রথমে ১৭ আগস্ট ভোর পর্যন্ত কারফিউ জারি করেছিল রাজ্য প্রশাসন। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় কারফিউয়ের মেয়াদ আরও একদিন বাড়িয়ে ১৮ আগস্ট ভোর পাঁচটা পর্যন্ত হয়েছিল।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026

ট্রাম্প-মোদি বৈঠককে ভারত-আমেরিকা সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Jun 17, 2026

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026

কেনিয়ার প্রেসিডেন্ট রুটোর সঙ্গে বৈঠকে মোদি, গ্লোবাল সাউথের স্বার্থে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারত ও কেনিয়ার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026

ইরান চুক্তি নিয়ে প্রশ্ন ভারতীয়-মার্কিন কংগ্রেসম্যানের, ‘মূল নিরাপত্তা উদ্বেগের সমাধান হয়নি’

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ট্রাম্প প্রশাসনের ইরান-সংক্রান্ত চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান সুহাস সুব্রামান্যম। তাঁর…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top