News Flash

  • Home
  • Uncategorized
  • Body of a man was recovered : মোহনপুর তারানগরে ছড়ার জল থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
Image

Body of a man was recovered : মোহনপুর তারানগরে ছড়ার জল থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। মঙ্গলবার নাগ দেবী মনসা পূজার দিন সাত সকালে মোহনপুর তারানগরের তারাসুন্দরী বান্দ পাড়াতে ছড়ার জল থেকে লিটন দেব নামে মাঝ বয়সী এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মনসা পূজার জন্য শাপলা ফুল সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার সকালে সিধাই থানা এলাকার মোহনপুর তারানগরের তারাসুন্দরী বান্দ পাড়াতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।মৃত ব্যাক্তি এই এলাকারই ২নং কলোনী পাড়ার বাসিন্দা।জানা যায় লিটন দেব নামে এই ব্যাক্তিকে জলাশয়টিতে শাপলা ফুল সংগ্রহ করতে দেখে লোকজনরা।

হঠাৎ করে জলাশয়ে লিটন দেবকে না দেখতে পেয়ে জলাশয়ের কাছে গিয়ে লোকজনরা তাকে ডুবতে দেখে খবর দেয় মোহনপুর ফায়ার স্টেশনে।মোহনপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জলাশয় থেকে লিটন দেবকে উদ্ধার করে নিয়ে আসে মোহনপুর হাসপাতালে।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা লিটন দেবকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার শ্রাবণ মাসের সংক্রান্তি।মা মনসা দেবীর পূজার্চনা করেন ধর্মপ্রাণ মানুষ। পূজার জন্য শাপলা ফুল সংগ্রহ করতে গিয়েছিল ওই ব্যক্তি। জলে ডুবে মৃত্যু হয়েছে নাকি সর্পাঘাতে তার মৃত্যু হয়েছে তা নিয়ে এলাকায় গুঞ্জন চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top