News Flash

  • Home
  • Uncategorized
  • Protest in front of the office to get their jobs back : বিশালগড় গ্যাস বটেলিং প্লান্টের শ্রমিকরা কর্মসংস্থান ফিরে পাবার জন্য অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন
Image

Protest in front of the office to get their jobs back : বিশালগড় গ্যাস বটেলিং প্লান্টের শ্রমিকরা কর্মসংস্থান ফিরে পাবার জন্য অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। বিশালগড় গ্যাস বটেলিং প্লান্টের শ্রমিকরা কর্মসংস্থান ফিরে পাবার জন্য সোমবার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।


বিশালগড় বটলিং প্লান্টের ৬০ জন শ্রমিককে আচমকা ছাঁটাই করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শ্রমিকরা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ বিশালগড় গ্যাস বটেলিং প্লান্টের অফিসের সামনে শ্রমিকরা কর্মসংস্থান ফিরে পাবার জন্য বিক্ষোভ আন্দোলনে সামিল হয়। জানা যায় দীর্ঘ চার বছর যাবৎ ৬০ জন শ্রমিক বিশালগড় গ্যাস বটলিং প্লান্টের অফিসে কাজ করে সংসার প্রতিপালন করে আসছে।

কিন্তু বিশালগড় গ্যাস বটলিং প্লান্ট অফিস বিশালগড় থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। কিন্তু গ্যাস অফিসের কর্তৃপক্ষ বিশালগড়ের ৬০জন শ্রমিককে হঠাৎ কিছু না বলে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। তাই শ্রমিকরা সোমবার বিকেলে কর্মসংস্থান ফিরে পাবার জন্য গ্যাস বটলিং প্লান্টের অফিসের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। কিন্তু সেখান থেকে কোন উত্তর না পাওয়ায় শ্রমিকরা অফিসের সামনে সমস্ত শ্রমিকদেরকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ।


শ্রমিকদের দাবি যদি তাদেরকে পুনরায় বহাল না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ারি দেয়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top