News Flash

  • Home
  • Uncategorized
  • অনুশীলনে গিয়ে তরুণ ক্রিকেটারের আকস্মিক মৃত্যু
Image

অনুশীলনে গিয়ে তরুণ ক্রিকেটারের আকস্মিক মৃত্যু

আগরতলা, ১৬ আগস্ট (হি. স.) : অনুশীলন চলাকালীন এক তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছে ত্রিপুরায়। আগরতলায় যোগেন্দ্রনগর নজরুল কলোনীর বাসিন্দা কার্তিক সাহা আজ ক্রিকেটের অনুশীলন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মৃত্যুর কারণ সম্পর্কে এমনটাই ধারণা চিকিত্সকদের।


প্রয়াতের সতীর্থদের বক্তব্য অনুযায়ী, প্রতিদিনের মতোই আজ সকলে অনুশীলন করছিলাম। শরীর চর্চা চলাকালীন দৌড়াতে গিয়ে হটাত কার্তিক মাটিতে লুটিয়ে পরেন। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠেই সিপিআর দেওয়া হয়। কিন্ত, জ্ঞান ফিরে না আসায় তাঁকে জি বি হাসপাতালে নিয়ে গেছি আমরা। হাসপাতালে চিকিত্সকরা পরীক্ষা করে জানান, তাঁর মৃত্যু হয়েছে।


ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের জনৈক আধিকারিক জানিয়েছেন, ক্রিকেটাররা স্বউদ্যোগে অনুশীলন করছিলেন। প্রয়াত ক্রিকেটার রাজ্য দলের ক্রিকেটার নন। বন্ধুদের সাথে অনুশীলন করতেন বলে জানা গিয়েছে। মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, কার্তিক সাহা রাজ্য দলের হয়ে ক্রিকেট খেলেনি কখনই। কিন্ত, আগরতলায় বিভিন্ন ক্লাব লিগ টুর্নামেন্টে বহুবার অংশ নিয়েছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top