News Flash

  • Home
  • Uncategorized
  • Three year old child has drowned : ফুলতলীর নোয়াগাঁও এলাকায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছরের শিশুর
Image

Three year old child has drowned : ফুলতলীর নোয়াগাঁও এলাকায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছরের শিশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। সোমবার সাত সকালে বিশালগড় থানার ফুলতলীর নোয়াগাঁও এলাকায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছরের শিশুর । বিশালগড় থানাধীন ফুলতলী নোয়াপাড়া এলাকায় সোমবার সাতসকালে পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় ফুলতলীর নোয়াপাড়া বাসিন্দা কবির হোসেনের তিন বছরের ছেলে নবীর হোসেন প্রতিদিনের ন্যায় এদিনও সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে খেলাধুলার করতে থাকে ।

খেলাধুলা করতে করতে আজ সকালে তার বাড়ির পাশে পুকুরের মধ্যে পড়ে যায়। সকালের কাজকর্ম শেষ করে তার মা তাকে খাওয়ার জন্য ডাকাডাকি করেন।তার কোন আওয়াজ শুনতে না পেয়ে সবাই মিলে খুঁজতে থাকেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ১০টার সময় বাড়ির পাশে পুকুরের মধ্যে গিয়ে দেখেন পুকুরের জলে ভেসে রয়েছে তার দেহ। তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাপানিয়া হাসপাতালে। হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর মৃত্যুতে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। তার মরদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিশালগড় ফুলতলী নোয়াপাড়া এলাকার জলে ডুবে শিশুর মৃত্যু সংবাদে স্থানীয় মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজনদের অসতর্কতার কারণেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top