News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Threat of violent movement : সংগঠনের পাত্তা নেই, রাজ্যে সহিংস আন্দোলনের হুমকি তৃণমূলের
Image

Threat of violent movement : সংগঠনের পাত্তা নেই, রাজ্যে সহিংস আন্দোলনের হুমকি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ সংগঠনের পাত্তা নেই ঠিকই, কিন্ত রাজ্যে সহিংস আন্দোলনের হুমকি দিল তৃণমূল কংগ্রেস৷ পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসুর সাফ কথা, রাজ্যে সহিংসভাবে সংগঠনের বিস্তার চাইছি৷ তবে, সংগঠনের প্রশ্ণে আদৌ রাজ্যে তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে, তাঁর স্পষ্ট দীশা দেখাতে পারেননি তিনি৷ শুধুই আশ্বাস দিয়েছেন, শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেবে তৃণমূল৷


এদিকে, সিপিএম নেতাদের আবারও খোলা আমন্ত্রণ জানালেন তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ৷ ত্রিপুরায় বিজেপি বিরোধী লড়াই শক্তিশালী করার ক্ষেত্রে এই পদক্ষেপ জরুরি বলে দাবি তাঁদের৷ আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ ও মন্ত্রিদের কথায়, ত্রিপুরায় পরিবর্তনের প্রশ্ণে তৃণমূলের হাত শক্ত করুন৷
এদিন পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, ত্রিপুরায় খেলা হবে৷ তারই প্রস্তুতি চলছে জোর কদমে৷ তিনি বলেন, প্রতিটি ব্লকে খেলা হবে দিবস পালন করবে তৃণমূল৷ তাই, স্থানীয় নেতৃত্বদের সংগঠিত হওয়ার ডাক দিয়েছেন তিনি৷


ব্রাত্য বসু বলেন, ত্রিপুরায় তিন বছরে বিরোধী আসনে বসে সিপিএম হাপিয়ে উঠেছে৷ সেদিক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শেখা উচিত বিরোধীতা কিভাবে করতে হয়৷ তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ৩৪ বছর বিরোধী রাজনীতি করেছেন৷ কখনো হাল ছেড়ে দেননি৷ তাই, এখন সিপিএম ঠিক করুক তাঁরা কি করতে চাইছে৷
ব্রাত্য বাবু কটাক্ষের সুরে বলেন, সিপিএমের নেতাদের এখন কর্মীদের মুক্ত করে দেওয়া উচিত৷ কারণ, সিপিএম কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন৷ এদিন তিনি দাবি, করেন, তৃণমূলের মিছিলে হাঁটার জন্য চাকুরিচ্যুত শিক্ষকরা প্রস্তুত আছেন৷


এদিন ব্রাত্য বসু দাবি করেন, রাজ্যে পরিবর্তনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর পাশে রয়েছেন৷ সাথে তিনি হুমকি দেন, তৃণমূল সহিংসভাবে সংগঠন বিস্তার চাইছে৷ কিন্ত, রাজ্যে তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রশ্ণে তিনি স্পষ্ট দীশা দেখাতে ব্যর্থ হয়েছেন৷ তাঁর মতে, শীঘ্রই তৃণমূল ত্রিপুরায় পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেবে৷ তবে, তাতে আরও কত সময়ের প্রয়োজন রয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানাতে পারেননি তিনি৷

Releated Posts

জম্পুইজলায় বিজেপি পার্টি অফিসে হামলার অভিযোগ, উত্তেজনা এলাকাজুড়ে

আগরতলা, ৩ মে: সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল জম্পুইজলা এলাকা। বিজেপির অভিযোগ, বিজয়…

ByByReshmi Debnath May 3, 2026

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top