News Flash

  • Home
  • দেশ
  • Mentality of becoming self-reliant has developed : রাজ্যে এখন অনেকের মধ্যেই স্বনির্ভর হয়ে উঠার মানসিকতা গড়ে উঠেছে : মুখ্যমন্ত্রী
Image

Mentality of becoming self-reliant has developed : রাজ্যে এখন অনেকের মধ্যেই স্বনির্ভর হয়ে উঠার মানসিকতা গড়ে উঠেছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ স্বামী বিবেকানন্দের নির্দেশিত পথে মানব সেবায় সমাজের সকলস্তরের নাগরিকদের সর্বাঙ্গীন কল্যাণে কাজ করছে সরকার৷ উন্নয়নের নিরিখে প্রায় সমস্ত ক্ষেত্রেই সফলতা মিলছে রাজ্যে৷ আজ উদয়পুরের রাজর্ষী কলাক্ষেত্রে বিবেকানন্দ বিচার মঞ্চে আয়োজিত যুব সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানের শুরুতেই বিবেকানন্দের প্রতিক’তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নিয়ম, নীতি ও স্বচ্ছ নিয়তকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশিত বিকাশের পথে কাজ করছে সরকার৷ কোন ধরণের রঙ বিচারের ঊর্ধে উঠে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থসামাজিক মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুুবিধা পাচ্ছেন রাজ্যের নাগরিকগণ৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, কিছু নিতে আসিনি, রাজ্যবাসীর সার্বিক কল্যাণের মাধ্যমে কিছু দেয়াই আমার মূল লক্ষ্য৷ সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সাফল্যের দিক দিয়ে বিভিন্ন দৃষ্টান্ত স্থাপনের জন্য ত্রিপুরা এখন সমগ্র দেশের কাছে পরিচিতি লাভ করছে৷ মুখ্যমন্ত্রী সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুুযোগ সমস্ত অংশের নাগরিকদের কাছে পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করেন৷


মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থাপনা ও গোটা দেশবাসীর স্বাস্থ্য সুুরক্ষায় গুরুত্ব দিয়ে বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করেছেন৷ রাজ্যের সচেতন নাগরিকগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে রাজ্যে ইতিমধ্যেই ৯৩ শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়েছে৷ কোভিড টিকাকরণে রাজ্য শীর্ষস্থানে রয়েছে৷ তিনি বলেন, নাগরিক স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সকল অংশের নাগরিকদের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে সামাজিক পট পরিবর্তনের দৃষ্টিভঙ্গীকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার৷


রাজ্যে এখন অনেকের মধ্যেই স্বনির্ভর হয়ে উঠার মানসিকতা গড়ে উঠেছে৷ কাঁঠাল, আগর, ক্যইন আনারস সহ সম্ভাবনাময় নানান দিক ত্রিপুরাকে আত্মনির্ভরতার পথ দেখাচ্ছে৷ পাকা ঘর, সুুলভ শৌচাগার, রান্নার গ্যাস, বিদ্যৎ, ক’ষক কল্যাণ, উন্নত সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল বিশেষ করে প্রাথমিক ক্ষেত্রের উন্নয়নের সুুফল পাচ্ছেন রাজ্যের মানুষ৷ বিভিন্ন পরিষেবা প্রদানে ডিজিটালাইজেশানের ফলে কাজে এসেছে স্বচ্ছতা৷ সবার জন্য পাকাবাড়ি নির্মাণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার তারই অঙ্গ হিসাবে ১ লক্ষ ৮০ হাজার ঘর পেতে চলেছে ত্রিপুরার প্রক’ত সুুবিধাভোগীরা৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক সংর্কীর্ণতার ঊর্ধে উঠে প্রক’ত সুুবিধাভোগীদের সহায়তা করাই সরকারের লক্ষ্য৷ বিগত দিনের তুলনায় বর্তমানে অধিক মাত্রায় এই প্রকল্পের সুুফল পাচ্ছেন রাজ্যের নাগরিকরা৷ এদিন উদয়পুর মহকুমা প্রেস ক্লাবের তরফে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন, পরিবহণ ও ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, মানুষকে জানতে হলে কর্মব্যস্ততার মধ্যেও অবসর সময়ে আগে নিজেকে জানতে হবে৷ নিজেকে প্রশ করলেই সঠিক উত্তর পাওয়া যাবে যে রাজ্য কোন দিশায় অগ্রসর হচ্ছে৷ পর্যটন মন্ত্রী আরও বলেন, বর্তমান রাজ্য সরকার সমাজের সকল স্তরের নাগরিকদের উন্নয়নে কাজ করছে৷ ২০২২ এর মধ্যে ক’ষকদের আয় দ্বিগুণ করার যে লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার তাতে আরও গতি স’ার করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ বর্গাদার ক’ষকদের কথা ভেবে ঋণের সুুযোগ তৈরি করা হয়েছে৷ যাতে প্রক’ত ক’ষকদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া যায়৷ ক’ষকদের রোজগার বৃদ্ধির লক্ষ্যে মিশন মুডে কাজ করছে সরকার৷ বর্তমানে রাজ্যের উৎপাদিত ফল ও ফসল জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাচ্ছে৷ বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সহায়তা সকল অংশের নাগরিকদের কাছে পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি৷ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিবেকানন্দ বিচার মে’র সভাপতি রাজীব ভ-াচার্য, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মজমদার, মে’র অন্যতম সদস্য স’য় মিশ্র৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিল মিশ্র ও তজিন্দর পাল সিং বগ্গা৷

Releated Posts

সমস্তিপুরে পুলিশের সঙ্গে ‘এনকাউন্টার’, গুলিবিদ্ধ কুখ্যাত দুষ্কৃতী প্রিন্স কুমার গ্রেফতার; বিহারে তিন দিনে তৃতীয় ঘটনা

পাটনা, ২০ মে (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার হয়েছে। বুধবার ভোরে পুলিশের সঙ্গে…

ByByNews Desk May 20, 2026

যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই

মুম্বই, ১৯ মে (আইএএনএস): পর্যাপ্ত মূলধন ও আয়ের সম্ভাবনার অভাবের কারণে মহারাষ্ট্রের ফালতনের যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল…

ByBySandeep Biswas May 19, 2026

ভবিষ্যতের প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করবে ভারত-ফিনল্যান্ড: মোদি

অসলো, ১৯ মে (আইএএনএস): ভবিষ্যতের প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, পারমাণবিক শক্তি এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা…

ByByNews Desk May 19, 2026

বঙ্গে চার পুরবোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ রাজ্য সরকারের

কলকাতা, ১৯ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের চারটি নগর প্রশাসনিক সংস্থার বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের ঘোষণা করল রাজ্যের পুর…

ByByNews Desk May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top