News Flash

  • Home
  • প্রধান খবর
  • Trinamool’s goal is to destabilize the state : রাজ্যকে অশান্ত করাই তৃণমূলিদের লক্ষ্য, সব হামলাই সাজানো, দেবাংশুর কথাবার্তায় খুলেছে মুখোশ
Image

Trinamool’s goal is to destabilize the state : রাজ্যকে অশান্ত করাই তৃণমূলিদের লক্ষ্য, সব হামলাই সাজানো, দেবাংশুর কথাবার্তায় খুলেছে মুখোশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ ত্রিপুরায় তৃণমূল কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা সাজানো ছিল, অন্তত দেবাংশু ভট্টাচার্যর কথায় তা-ই মনে হচ্ছে৷ আজ রবিবার কোভিড বিধি লঙ্ঘনের দায়ে পুলিশ দেবাংশু সহ ১৪ জন তৃণমূল কর্মীকে আটক করেছে৷ শুধু তা-ই নয়, গতকাল তৃণমূলের যুবনেত্রী জয়া দত্ত জনৈক বিজেপি কর্মীর বাইক লাঠি দিয়ে ভেঙে চুরমার করার ঘটনায় স্পষ্ট, ত্রিপুরায় অশান্তি সৃষ্টি করাই তাঁদের একমাত্র লক্ষ্য৷ কারণ আজ হাসপাতালে দেবাংশুর দাবি, গতকাল আক্রান্ত সুদীপ রাহা এখন পর্যন্ত চিকিৎসা পায়নি৷ অথচ, গতকাল ফেসবুক লাইভে সুদীপ সাফ জানিয়েছেন, ত্রিপুরায় সরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন না৷ তাছাড়া, মাথায় আঘাত লাগা সত্ত্বেও ক্যামেরার সামনে সুদীপবাবু যেভাবে সিআরপিএফ জওয়ান এবং পুলিশের দিকে তেড়ে গিয়েছেন, তাতে মনে হয়নি তিনি গুরুতর আহত৷ এ-বিষয়ে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যর কটাক্ষ, হামলার রাজনীতিতে বিশ্বাসী সিপিএমের দোসর ত্রিপুরায় অশান্তির জন্য যাবতীয় ষড়যন্ত্র করছে তৃণমূল কংগ্রেস৷


গতকাল ধলাই জেলার আমবাসা বেতবাগান এলাকায় তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন৷ গাড়ির কাচ ভেঙে ইটের টুকরোয় যুব তৃণমূল নেতা সুদীপ রাহার মাথা ফেটেছে বলে দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেছিলেন৷ অথচ কাল তৃণমূল কর্মী সহ পুলিশ একাধিকবার সুদীপকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ কিন্তু তিনি চিকিৎসা নেবেন না বলে সাফ জানান৷ দেবাংশুর ফেসবুক লাইভ চলাকালীন সুদীপ সাফ জানিয়েছেন, ত্রিপুরায় সরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন না৷ অথচ কেন চিকিৎসা নেবেন না তার কারণ ব্যাখ্যা করেননি তিনি৷ উল্টে তাঁকে একাধিকবার মারমুখী হতে দেখা গিয়েছে৷ তিনি ক্যামেরার সামনেই উত্তেজিত হয়ে সিআরপিএফ এবং পুলিশ কর্মীদের দিকে তেড়ে গিয়েছেন৷ শুধু তা-ই নয়, গালিগালাজও করেছেন৷ নিরাপত্তা রক্ষীরা সেখানে প্রচণ্ড ধৈর্যের পরিচয় দিয়েছেন৷ কারণ, তিনি পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের নানাভাবে উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছিলেন, তাঁদের ফেসবুক লাইভের ভিডিও দেখে এমনটাই মনে হয়েছে৷


অভিযোগ উঠেছে, দুষৃকতকারীদের হামলায় যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত আহত হয়েছেন৷ অথচ, তাঁরা গতকাল এতটাই মারমুখী হয়ে উঠেছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়তে বাধ্য হয়েছে৷ গতকাল যুব তৃণমূল নেত্রী জয়া দত্তের হিংস্রতা প্রকাশ্যে ধরা পড়েছে৷ কারণ, তিনি জনৈক বিজেপি কর্মীর বাইক লাঠি দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছেন৷ তৃণমূল কর্মীদের রোষের মুখে পড়ে ওই বিজেপি কর্মী রাস্তায় বাইক ফেলে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন৷ কিন্তু তার বাইক রক্ষা পায়নি৷ জয়া দত্তের বাইক ভাংচুরের ভিডিও ভাইরাল হতেই ত্রিপুরা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে৷


এদিকে, আজ সকালে খোয়াই জেলা হাসপাতালে দেবাংশু সহ ১৪ জন তৃণমূল কর্মীকে গ্রেফতারের পর শারীরিক পরীক্ষার জন্য নিয়ে গেছে পুলিশ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু বলেন, কোভিড বিধি লঙ্ঘনের দায়ে আমাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ সাথে তিনি যোগ করেন, আমাদের মধ্যে সুদীপ রাহা আক্রান্ত হয়েছেন৷ তাঁর মাথা ফেটে গিয়েছে৷ কিন্তু গতকাল দুপুর আড়াইটায় তাঁর মাথা ফাটলেও এখন পর্যন্ত তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি৷ অথচ, সুদীপের শরীরে কোথাও মাথা ফাটার ফলে রক্তের ছাপ চোখে পড়েনি৷ এমন-কি গতকাল বার বারই দেখা গেছে সুদীপের মাথার উপরের অংশে কাপড় ভিজিয়ে লাগানো হচ্ছিল৷ কিন্তু আজ সকালে দেখা যাচ্ছে তাঁর মাথার অন্যদিকে ব্যান্ডেজ বাঁধা৷ তাতে স্বাভাবিকভাবেই সন্দেহ দেখা দিয়েছে, আদৌ তিনি মাথায় তেমন আঘাত পেয়েছেন, না সবই সাজানো৷

এ-বিষয়ে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, আমরা হামলার রাজনীতিতে বিশ্বাস রাখি না৷ সিপিএমের দোসর তৃণমূল কংগ্রেস হামলার রাজনীতিতে বিশ্বাস রাখে৷ তাঁরা সিপিএমের কাছ থেকে সেটা রপ্ত করেছে৷ পশ্চিমবঙ্গে দমন-পীড়নের সাহায্যে শাসন কায়েম রেখেছে তারা৷ তাঁর দাবি, ত্রিপুরায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে একাংশ পরিযায়ী নেতা-নেত্রী লাগাতার চেষ্টা চালিয়েছেন৷ তাঁরাই রাজ্যের শান্তির পরিবেশ অশান্ত করার ষড়যন্ত্র করছেন৷ তবে, তাঁদের সমস্ত চক্রান্ত শক্ত হাতে মোকাবিলা করবে বিজেপি৷ কারণ, ত্রিপুরার মানুষ বিজেপির পাশে রয়েছেন, দাবি করেন তিনি৷

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top