News Flash

  • Home
  • দিনের খবর
  • The spiritual relationship of the poet with Tripura : ত্রিপুরার সাথে কবিগুরুর আত্মিক সম্পর্ক ও তাঁর বিভিন্ন সৃষ্টি আমাদের সাংসৃকতিক চর্চাকে আরও সমৃদ্ধ করেছে : মুখ্যমন্ত্রী
Image

The spiritual relationship of the poet with Tripura : ত্রিপুরার সাথে কবিগুরুর আত্মিক সম্পর্ক ও তাঁর বিভিন্ন সৃষ্টি আমাদের সাংসৃকতিক চর্চাকে আরও সমৃদ্ধ করেছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রদর্শিত পথকে প্রত্যেকের জীবনে রপ্ত করতে পারলেই কবিগুরুর প্রতি প্রক’ত শ্রদ্ধা নিবেদন করা হবে৷ ত্রিপুরার মাটির সঙ্গে কবিগুরুর আত্মিক সম্পর্ককে মরণ করে তাঁর পাণ্ডিত্য, কর্মনিষ্ঠা, সঙ্গীত, সাংস্ক’তিক সমৃদ্ধতাকে যত বেশি এই সমাজ ব্যবস্থায় লাগু করা যাবে জাতি জনজাতির এই মিলনস্থল আরও সমৃদ্ধ হবে৷ আজ তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবাষির্কী ভবনের ২নং প্রেক্ষাগৃহে আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিন কবিগুরুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা’লি নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার সাথে কবিগুরুর আত্মিক সম্পর্ক ও তাঁর বিভিন্ন সৃষ্টি রাজ্যের কলা এবং সাংস্ক’তিক চর্চাকে আরও সমৃদ্ধ করেছে৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে কোনও রাজ্যের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয়৷ তাঁর সাথে জরুরি ভারতীয় সংস্ক’তির বিকাশ৷ আমাদের সাংস্ক’তিক চর্চা প্রত্যেককে একসূত্রে বেঁধে রাখে৷ এই একতাই রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নে আরও গতি স’ার করে৷ বিগত দিনে রাজ্যে একটি অন্য বিচারধারাকে অধিক প্রাধান্য দেওয়া হতো৷ সরকার রাজ্যে সাংস্ক’তিক চর্চার বিকাশে অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, বিগত দিনে রাজ্যে অন্য একটি বিচারধারাকে অধিক প্রাধান্য দেওয়া হয়েছিলো৷ ফলে কবিগুরুর মতো ব্যক্তিত্বদের জীবনী অবলম্বনে প্রকাশিত চটি বইয়ের উপলব্ধতা রাজ্যে হাস পেয়েছে৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কোভিড আক্রান্তদের চিকিৎসা করার ফলে একটি নির্দিষ্ট নিয়মে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিলো৷ সেই সময়ে তাদের হাতে রবীন্দ্রনাথ ও বিভিন্ন মনীষী ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী ও তাদের সাহিত্য অবলম্বনে বিভিন্ন বই তাদের হাতে তুলে দেওয়ার প্রয়াস নেয় সরকার৷ সেই সময়েই দেখা যায় রাজ্যের বাজারে ভারতীয় সভ্যতা সংস্ক’তি এবং মনীষীদের জীবনী অবলম্বনে বইয়ের সংখ্যা অপ্রতুল৷
মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সভ্যতা সংসৃতির সাথে যোগাযোগ নেই এমন বিশেষ কিছু বই রাজ্যের পাওয়া যেত৷ রবীন্দ্রনাথের মতো মনীষীদের চিন্তন এবং ভাবনার বিকাশ জনমানসে প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে এই ধরনের বইয়ের রাজ্যে অপ্রতুলতার পেছনে কি কারণ রয়েছে তা অনুধাবন করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ কিন্তু বর্তমান রাজ্য সরকার সাংস্ক’তিক চর্চার বিকাশ ও প্রসারে অধিক গুরুত্ব দিয়েছে৷ বর্তমান ই-বুক এবং ডটকমের যুগেও বইয়ের চাহিদা হাস পাওয়ার সুুযোগ নেই৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সংস্ক’তিকে বিশ্বের সামনে তুলে ধরতেও অনবদ্য অবদান রেখেছিলেন স্বামী বিবেকানন্দও৷ যুবকদের শারীরিক সুুস্থতার লক্ষ্যে ফুটবল খেলার প্রতি তিনি বেশি আগ্রহ প্রকাশ করেছিলেন৷ স্বামী বিবেকানন্দ ছিলেন আধুনিক মানসিকতা সম্পন্ন সন্ন্যাসী৷


মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয়রা সর্বধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল৷ ক্ষমা সুুন্দর উদার মানসিকতা ভারতীয় সংস্ক’তির পরিচয়৷ ভারতীয় এই সংস্ক’তিকে মেলে ধরার ক্ষেত্রে নিজের সাংস্ক’তিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ ভূমিকা নিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর৷ একটি সুুস্থ সমাজ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাংস্ক’তিক চর্চার৷ এক্ষেত্রে উন্নয়নের শিখরে ত্রিপুরাকে নিয়ে যেতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন মুখ্যমন্ত্রী৷ ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথের নিবিড় যোগ থাকার পেছনে বিশেষ ভূমিকা ছিলো রাজাদের৷ বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর কবিগুরুকে ’ভারত ভাস্কর’ সম্মানে ভূষিত করেছিলেন৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্ক’তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিব কিরণ গিত্যে বলেন, আয়তনের দিক দিয়ে ত্রিপুরা ছো- হতে পারে৷ কিন্তু সংস্ক’তি ও সাহিত্য চর্চায় ত্রিপুরার ব্যাপ্তি অনেক৷ সাংস্ক’তিক চর্চা ও সাহিত্যের বিকাশে ত্রিপুরার রাজারা ছিলেন আন্তরিক৷ বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়কে সহায়তা সহ বিভিন্ন বি’ানী ও সাহিত্যিকদের চর্চায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন ত্রিপুরার রাজারা৷ ত্রিপুরা নিয়ে রবীন্দ্রনাথের লেখা রাজর্ষি, বিসর্জন, মুকুটের মতো বিভিন্ন সৃষ্টি রাজ্যে সাংস্ক’তিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করেছে৷ এদিনের অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুভাষ দেব, ত্রিপুরা স্টেট হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান অরুণোদয় সাহা, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী কমল বরণ চক্রবর্তী, তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ৷

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top