News Flash

  • Home
  • দেশ
  • Son-in-law stabbed : কৈলাসহরে দুই শ্যালকের উপর ছুরি চালাল জামাতা
Image

Son-in-law stabbed : কৈলাসহরে দুই শ্যালকের উপর ছুরি চালাল জামাতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ কৈলাসহরের সোনামুড়া এলাকায় জামাইবাবুর ছুড়ির আঘাতে আক্রান্ত দুই শ্যালক৷ ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার কৈলাসহর পুর পরিষদের সোনামুড়া ১৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা দিবাকর মালাকার পেশায় একজন টেইলার৷ ঐ এলাকায় বিগত প্রায় ১৫ বছর আগে বিয়ে করেন দিবাকর মালাকার৷


উনার ছেলে সন্তান না হওয়াতে প্রথম স্ত্রীকে রেখে সামাজিক রীতিনীতি মেনে উনার একমাত্র শ্যালীকাকে দ্বিতীয় বিয়ে করেন৷ দুই স্ত্রী এবং এক কন্যা সন্তানকে নিয়ে সুখে চলছিল উনার সাংসারিক জীবন৷ প্রায় এক বছর আগে উনার প্রথম স্ত্রী মারা যান৷ বিয়ে পাগল দিবাকর বাবু আবারও নতুন করে নতুন রাজকুমারি চান৷ গত ছয় মাস ধরে বর্তমান স্ত্রীর উপর দৈহিক ও মানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন৷ গতকাল রাতে অত্যাচারের মাত্রা বৃদ্ধি পায়৷


স্ত্রী মৃত্যুভয়ে বাড়ির বেড়া টপকে কিছুদূরে উনার কাকার বাড়িতে গিয়ে রাত এগারোটা নাগাদ আশ্রয় নেয়৷ দিবাকর বাবু ধারালো ছুরি নিয়ে পিছু ধাওয়া করে ওনার কাকার বাড়িতে গিয়ে ওঠেন এবং আবারও স্ত্রীর ওপর বেধড়ক মারপিট শুরু করেন৷ তখন উনার দুই শ্যালক ঘর থেকে বেরিয়ে আসলে দিবাকর বাবু ধারালো ছুরি নিয়ে দুই শ্যালকের উপর ঝাঁপিয়ে পড়েন এবং ছুরি দিয়ে আঘাত করে৷


এতে গুরুতর আহত হয় দুই শ্যালক৷এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৈলাশহর থানার পুলিশ৷ ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়৷ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দীপঙ্কর মালাকারকে কৈলাশহর থানার পুলিশ গ্রেপ্তার করে কৈলাশহর থানায় নিয়ে আসে৷ এই ঘটনার বিষয়ে কৈলাশহর থানায় একটি মামলায় লিপিবদ্ধ হয়৷ কৈলাশহর থানার পুলিশ দিবাকর মালাকারকে আদালতে সোপর্দ করেছে৷

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top