News Flash

  • Home
  • প্রধান খবর
  • Raids at shopping malls : শনিবারও রাজধানী আগরতলা শহরের বিভিন্ন শপিংমল গুলিতে অভিযান চালানো হয়
Image

Raids at shopping malls : শনিবারও রাজধানী আগরতলা শহরের বিভিন্ন শপিংমল গুলিতে অভিযান চালানো হয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। রাজধানী আগরতলা শহরের বিভিন্ন শপিংমলে দেওয়া হলেও শপিং মল গুলিতে সামাজিক দূরত্ব সঠিকভাবে বজায় রাখা হচ্ছে না। তাতে পরিস্থিতি যেকোনো সময় ফের ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শপিং মল গুলিতে গত দু’দিন ধরে প্রশাসনের কর্মকর্তারা অভিযান শুরু করেছেন.। সদর মহাকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবারের ন্যায় শনিবারও রাজধানী আগরতলা শহরের বিভিন্ন শপিংমল গুলিতে অভিযান চালানো হয় ।

সামাজিক দূরত্ব কতটা মেনে শপিং মল গুলির ব্যবসা বাণিজ্য চলছে তা খতিয়ে দেখার জন্যই এ ধরনের অভিযান বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।এছাড়াও মাস্ক যারা সঠিকভাবে ব্যবহার করেনি তাদেরকে জরিমানা করা হয়।সকলে যাতে করোনা বিধি নিষেধ গুলো সঠিক ভাবে পালন করে সেজন্য জনসাধারণের মধ্যে জনসচেতনতার উদ্দেশ্যেই এদিনের অভিযান বলে জানান ডিসিএম রাকেশ চক্রবর্তী।এ ছাড়াও অভিযানে অংশ নেন সদর ডিসিএম পারমিতা মজুমদার ও শ্রীকান্ত চক্রবর্তী প্রমূখ। আগামী দিনগুলিতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য দিনের বেলা করোনাা কারফিউ প্রত্যাহার করে নিলেও করোণা ভাইরাসের সংক্রমণ কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। জনগণ সচেতন না থাকলে ফের যে কোন সময় করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করতে পারে। জনগণের সার্বিক স্বার্থের কথা মাথায় রেখেই রাজ্য সরকার ও প্রশাসন দিনের বেলা কারফিউ প্রত্যাহার করে নিয়েছে। সারা রাজ্যে বর্তমানে রাত ৭ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি হয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণেে না আসলে কারফিউর মেয়াদ আরো বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলেছে। প্রশাসনের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন মানুষের মধ্যে সচেতনতা অনেকটাই বেড়েছে। তবে এখনো একাংশের মানুষ অসচেতনভাবে বাজার হাট দোকানপাটে চলাফেরা করছে। তাতে অন্যান্য মানুষ নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। সার্বিক স্বার্থেই সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাছ পরিধান করতে প্রশাসনের তরফ থেকে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top