News Flash

  • Home
  • Uncategorized
  • Students lock down East Gakulnagar High School : বিশালগড়ের পূর্ব গকুলনগর হাই স্কুলের প্রধান শিক্ষকদের বদলির প্রতিবাদে স্কুলে তালা ঝোলালো ছাত্রছাত্রীরা
Image

Students lock down East Gakulnagar High School : বিশালগড়ের পূর্ব গকুলনগর হাই স্কুলের প্রধান শিক্ষকদের বদলির প্রতিবাদে স্কুলে তালা ঝোলালো ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অগাস্ট।। বিশালগড়ের পূর্ব গকুলনগর হাই স্কুলের প্রধান শিক্ষকদের বদলির প্রতিবাদে স্কুলে তালা ঝোলালো ছাত্রছাত্রীরা। অবিলম্বে বদলি রদ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। বিশালগড় এর পূর্ব গোপালনগর হাই স্কুলের প্রধান শিক্ষককে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তাকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা। বদলি আটকাতে স্কুলে তালা ঝোলালো পড়ুয়ারা।জানা যায়, পূর্ব গকুল নগর স্কুলের প্রধান শিক্ষক সুবীর চৌহানকে স্কুল থেকে অন্য স্কুলে বদলি করা হলে ছাত্র-ছাত্রীরা একজোট হয়ে আন্দোলন শুরু করে এবং আজ থেকে 2 দিন আগে জাতীয় সড়ক অবরোধ করেছিল ছাত্রছাত্রীরা।

তখন কমলাসাগর মন্ডল কর্মকর্তারা এবং তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জীর উদয়পুর মাতাবাড়ি যাবার সময় স্কুল ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন এবং তাদেরকে আশ্বাস দেন। সেই আশ্বাস পেয়ে ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নেয় । কিন্তু আজ ছাত্রছাত্রীরা জানতে পারে যে তাদের প্রধান শিক্ষক অন্য স্কুলে জয়েন করেছেন। সেই কথা জেনে পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে পড়ে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবে বলেও হুঁশিয়ার জানায় ছাত্র-ছাত্রীরা। পথ অবরোধের ফলে অবরোধ স্থলের দুদিক দিয়ে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্তনের ছুটে আসেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top