News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩৭০ অনুচ্ছেদ রদের দ্বিতীয় বছর, শ্রীনগর-সহ কাশ্মীরে কড়া নিরাপত্তা
Image

৩৭০ অনুচ্ছেদ রদের দ্বিতীয় বছর, শ্রীনগর-সহ কাশ্মীরে কড়া নিরাপত্তা

শ্রীনগর, ৫ আগস্ট (হি.স.): দেখতে দেখতে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের দু’বছর হয়ে গেল। এই দিনই বাতিল করা হয়েছিল ৩৭০ অনুচ্ছেদ। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার শ্রীনগর-সহ কাশ্মীরের সর্বত্র বাড়ানো হয়েছে নিরাপত্তা। বুধবার থেকেই শ্রীনগরের লাল চক, জাহাঙ্গীর চক, হরি সিং হাই স্ট্রিট, রেগাল চক, টিআরসি চক প্রভৃতি এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তল্লাশি চালানো হয় সন্দেহজনক গাড়িতে। একইভাবে কঠোর নিরাপত্তা ছিল বৃহস্পতিবারও।

শ্রীনগর ছাড়াও কাশ্মীরের অন্যত্র জেলা সদর গুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়। পন্থ চক, পারিমপোরা ও অন্যান্য স্থান থেকে শ্রীনগর শহরের দিকে আসা পথে সতর্ক নজরদারি চালানো হয়েছে। এদিকে, এদিনই জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে শহরে হামলা চালাল জঙ্গিরা, যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন পুলিশ কর্মীরা। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। বাতিল করা হয় জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top