News Flash

  • Home
  • বাণিজ্য
  • আত্মবিশ্বাস তখনই আসে, যখন সঠিক প্রতিভা চিহ্নিত করা হয় : প্রধানমন্ত্রী
Image

আত্মবিশ্বাস তখনই আসে, যখন সঠিক প্রতিভা চিহ্নিত করা হয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): আত্মবিশ্বাস তখনই আসে, যখন সঠিক প্রতিভা চিহ্নিত করা হয় ও উৎসাহিত করা হয়। অভিমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার গুজরাটে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। অলিম্পিকের প্রসঙ্গ টেনে এনে মোদী এদিন বলেছেন, “এই অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের মনোবল, নিষ্ঠা ও উৎসাহ অনেক বেশি। আত্মবিশ্বাস তখনই আসে, যখন সঠিক প্রতিভা চিহ্নিত করা হয় ও উৎসাহিত করা হয়।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “স্বাধীনতার পর থেকে, প্রায় প্রতিটি সরকারই দরিদ্রদের সস্তায় খাবার দেওয়ার কথা বলেছে। সস্তায় রেশন স্কিম ও বাজেট বৃদ্ধি হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে। কিন্তু, প্রভাব সীমিতই রয়ে গিয়েছে। খাদ্য সঞ্চয় বাড়তেই থাকে, কিন্তু অনাহার ও অপুষ্টি সেই নিরিখে কমেনি।” মোদী বলেছেন, “প্রধান কারণ হল, কার্যকর ডেলিভারি সিস্টেমের অভাব। এই অবস্থায় আমূল পরিবর্তনের জন্য ২০১৪ সালের পর থেকে নতুন করে কাজ শুরু হয়েছে। এই সিস্টেম থেকে কোটি-কোটি ভুয়ো সুবিধাভোগীদের সরিয়ে দেওয়া হয়েছে। রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করা হয়েছে ও সরকারি রেশন দোকানে ডিজিটাল প্রযুক্তি অনুমোদিত হয়েছে।”


প্রধানমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, “বর্তমানে ২ টাকা প্রতি কেজি দরে গম ও ৩ টাকা প্রতি কেজি দরে চাল ছাড়াও, ৫ কেজি গম ও চাল সুবিধাভোগীদের বিনামূল্যে দেওয়া হচ্ছে। দীপাবলি পর্যন্ত এই স্কিম চলবে। গুজরাটে প্রায় ৩.৫ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।”

এই অনুষ্ঠানে অলিম্পিকের প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী, বলেছেন, “এই অলিম্পিকের প্রতিটি খেলায় নতুন ভারতের আত্মবিশ্বাস দৃশ্যমান। আমাদের খেলোয়াড়রা তাঁদের প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করছেন। ভারতীয় খেলোয়াড়দের মনোবল, নিষ্ঠা ও উৎসাহ অনেক বেশি। আত্মবিশ্বাস তখনই আসে, যখন সঠিক প্রতিভা চিহ্নিত করা হয় ও উৎসাহিত করা হয়।”

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top