News Flash

  • Home
  • Uncategorized
  • Child laborers are employed in risky jobs : আইন-কানুনের তোয়াক্কা না করে বিভিন্ন স্থানে শিশু শমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত
Image

Child laborers are employed in risky jobs : আইন-কানুনের তোয়াক্কা না করে বিভিন্ন স্থানে শিশু শমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অগাস্ট।। আইন-কানুনের তোয়াক্কা না করে বিভিন্ন স্থানে শিশু শমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করার প্রবণতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিশালগড় এর গ্যারেজ থেকে শিশু শ্রমিক উদ্ধার করা হয়েছে। তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অবশ্য এক্ষেত্রে গ্যারেজের মালিকের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বিশালগড় বাজার এলাকায় জেলা শাসকের নির্দেশে সিপাহী জলা চাইল্ড লাইন ও লেবার ইন্সপেক্টরের যৌথ উদ্যোগে বিশালগড় বাজারে বিভিন্ন গ্যারিজে অভিযান চালান।


ঘটনার বিবরণে জানা যায় সিপাহাজলা জেলার জেলা শাসকের কাছে খবর আসে যে বিশালগড় বাজারের বিভিন্ন গ্যারেজে ছোট ছোট নাবালক শিশুদেরকে দিয়ে গ্যারেজে কাজ করানো হচ্ছে। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার জেলাশাসক এর নির্দেশে চাইল্ড লাইন কর্মী এবং লেবার ইন্সপেক্টরের উদ্যোগে হানা দেওয়া হয় বিশালগড় এর বিভিন্ন গ্যারেজে। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছেন তারা। প্রথমবারের মতো গ্যারেজের মালিকদের সতর্ক করেন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তাদের পক্ষ থেকে জানানো হয়, চাইল্ড লাইনের পক্ষ থেকে তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আগামী দিন যাতে এ ধরনের শিশু শ্রমিকদের কোনভাবেই গ্যারেজের কোন ধরনের কাজে যুক্ত করা না হয়। নির্দেশ অমান্য করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান। গ্যারেজ থেকে উদ্ধার করা নাবালকদের তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধু বিশালগড়েই নয়, রাজ্যের বিভিন্ন স্থানে শিশুশ্রম অব্যাহত রয়েছে। শিশুশ্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও আইন-কানুনের তোয়াক্কা না করে একাংশের মানুষজন অল্প পয়সার বিনিময়ে কাজ করানোর তাগিদে শিশুদের বিভিন্ন কাজে নিযুক্ত করছে। শিশুশ্রমিকদের উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top