News Flash

  • Home
  • মুখ্য খবর
  • TSR Smart Battalion : টিএসআর-কে করা হবে স্মাার্ট ব্যাটেলিয়ান
Image

TSR Smart Battalion : টিএসআর-কে করা হবে স্মাার্ট ব্যাটেলিয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ১ আগস্ট৷৷ টিএসআর-কে স্মার্ট ব্যাটেলিয়ান হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ সিপাহীজলার পাথালিয়াঘাট টি এস আর ১১নং ব্যাটেলিয়ানের হেড কোয়াটার পরিদর্শন শেষে সৈনিক সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ বিকেলে ব্যাটেলিয়ান হেড কোয়াটারে এসে পৌঁছালে বাহিনীর জওয়ানগণ মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান৷ মুখ্যমন্ত্রী ব্যাটেলিয়ানের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন৷ তাছাড়াও মুখ্যমন্ত্রী টি এস আর ১১নং ব্যাটেলিয়ানের জওয়ানদের দ্বারা আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করেন ও ব্যাটেলিয়ান প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন৷


মুখ্যমন্ত্রী বলেন, এক সময়ে সন্ত্রাস কবলিত ত্রিপুরায় শান্তি স্থাপনে টি এস আর বাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে৷ এদিন ১১ নং ব্যাটেলিয়ানে সৈনিক সম্মেলনে বক্তব্য রাখার সময় উপস্থিত জওয়ানদের থেকে জানতে চান, জওয়ানদের মধ্যে কারা কৃষক পরিবার সন্তান৷ সৈনিক সম্মেলনে উপস্থিত অধিকাংশ জওয়ানরা জানায় তারা কৃষক পরিবার থেকে এসেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কোভিড অতিমারী পরিস্থিতিতে বিভিন্ন জনপদে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে লকডাউন বা করোনা কার্ফুতে বিশেষ ভূমিকা নিয়েছে টি এস আর জওয়ানরা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এই বাহিনীর কাজে যেমন সম্মান আছে তেমনি বিভিন্ন প্রতিবন্ধকতারও সম্মুখীন হতে হয়৷ মানুষ পুলিশ এবং টি এস আরকে তাদের পাশে দেখতে পেলেই অনুভব করতে পারে যে সরকার জাগ্রত আছে৷ বাহিনীর জওয়ানদের মধ্যে অনেকেই আছে যারা বিশেষ প্রতিভার অধিকারী৷ তাদেরকে চিহ্ণিত করে যোগ্য সম্মান প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী৷


তিনি বলেন, এই ব্যাটেলিয়ানের ৫ জন জওয়ান জাতীয় সাতার প্রতিযোগিতায় অংশ নিয়েছে৷ প্রয়োজনে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে বাহিনীর মনোবল বৃদ্ধি ও তাদের ভাল কাজে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিতে হবে৷ ব্যাটেলিয়ানের পারিপার্শিক ও বিভিন্ন ইতিবাচক দিক সামাজিক মাধ্যমে তুলে ধরতেও মুখ্যমন্ত্রী জওয়ানদের পরামর্শ দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, টি এস আর বাহিনীকে ভিনরাজ্যে পাঠানোর সময় জওয়ানদের মধ্যে প্রথমে অনীহা ছিলো৷ এখন অনেকেই ভিনরাজ্যে যেতে ইচ্ছুক৷ মুখ্যমন্ত্রী বলেন, এই বাহিনীতে কাজ করে যারা আত্ম বলিদান দিয়েছেন তাদের অবদান স্বরণ করতে হবে৷ রাজ্যের ইতিহাস, পরম্পরা ও সংসৃকতির প্রতি আরও যত্নশীল হতে হবে আমাদের প্রত্যেককে৷


মুখ্যমন্ত্রী বলেন, বাহিনীর একজন কনস্টেবল হয়ে নিজেকে ছোট ভাবার কোন প্রয়োজন নেই৷ ব্যক্তির পদ নয়, ব্যক্তির কাজই হল বড়৷ সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করাই বড় কথা৷ সৈনিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, টি এস আর কে স্মার্ট ব্যাটেলিয়ান হিসেবে গড়ে তুলতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে টি এস আর এর পোশাক পরিবর্তন৷ তাছাড়াও টি এস আর এর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে সি বি এস ই সুকল সহ বিভিন্ন বিষয় সরকারের বিবেচনায় রয়েছে৷ রাজ্যে ৫ হাজার পদে নিয়োগ প্রক্রিয়া চলছে৷ মুখ্যমন্ত্রী বলেন, এই বাহিনীর জওয়ানদের মধ্যে যে সাহসিকতা, ইতিবাচক মানসিকতা এবং দক্ষতা রয়েছে তাকে কাজে লাগিয়ে কর্তব্য পালনের পাশাপাশি বৃদ্ধ, শিশু ও মহিলাদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ১৮ ঊধুদের ৯১ শতাংশ কোভিড টিকাকরণের কাজ শেষ হয়েছে৷ পশ্চিম জেলায় ১০০ শতাংশ কোভিড টিকাকরণ হয়ে গেছে৷ রাজ্যে ১১টি নগর এলাকায় ও ২৪৪টি গ্রামীণ এলাকায় ১০০ শতাংশ কোভিড টিকাকরণ হয়ে গেছে৷ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজা পুলিশের মহানির্দেশক ভি এস যাদব, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, টি এস আর-এর আই জি জি এস রাও, ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সহ অন্যান্য আধিকারিকগণ৷

Releated Posts

রাজ্য সরকার রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠান ও পর্যটন স্থানগুলির উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়। এটি হচ্ছে সব ধর্মের মানুষের পরস্পরের মধ্যে…

ByByReshmi Debnath Jul 15, 2026

কোনও অবস্থাতেই যেন দূরবর্তী অঞ্চলের সাহায্য প্রার্থীরা বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: মুখ্যমন্ত্রী সমীপেষুর ৭০তম পর্বে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ ভার্চুয়ালি উত্তর ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 15, 2026

ত্রিপুরা পুলিশের বড় রদবদল, ৭ থানার ওসি-সহ ১২ আধিকারিকের বদলি

আগরতলা, ১৫ জুলাই: থানা স্তরে বড় ধরনের রদবদল করল ত্রিপুরা পুলিশ। আজ ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের এক নির্দেশিকায়…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

রোগী স্বার্থে জিবি হাসপাতালে একাধিক সিদ্ধান্ত, নিরাপত্তা ও পরিষেবায় বাড়ছে নজরদারি

আগরতলা, ১৫ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা আগরতলার জিবি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করার একদিন…

ByByTaniya Chakraborty Jul 15, 2026
Scroll to Top