News Flash

  • Home
  • দিনের খবর
  • Students blocked the road in Teliamura : ফলাফলে অসন্তুষ্ট হয়ে তেলিয়ামুড়ায় সড়ক অবরোধ ফেল করা ছাত্রদের, তীব্র উত্তেজনা
Image

Students blocked the road in Teliamura : ফলাফলে অসন্তুষ্ট হয়ে তেলিয়ামুড়ায় সড়ক অবরোধ ফেল করা ছাত্রদের, তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ জুলাই৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতেই অকৃতকার্য ছাত্রছাত্রীরা তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধে বসে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ উত্তেজনা সৃষ্টি হয়৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঠখড় পুড়াতে হয়েছে৷


জানা যায়, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহর এলাকার কয়েকটি বনেদি বিদ্যালয়ের অকৃতকার্য ছাত্রছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে বিশৃংখলার পরিবেশ তৈরি করে৷ এতে ইন্ধন যোগায় অপ্রত্যক্ষভাবে এন. এস. ইউ .আই সংগঠন এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সহ অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা৷ শনিবার দুপুর দুইটা থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের নাটক মঞ্চস্থ হয় তেলিয়ামুড়া শহর জুড়ে৷ এতে রাস্তার উভয় দিকে যানজটের সৃষ্টি হয়৷


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, তেলিয়ামুড়া থানার ও.সি নাড়ুগোপাল দেব সহ বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী৷ সেই সাথে ছুটে আসে তেলিয়ামুড়া পৌর পরিষদের ডেপুটি সি.ই.ও তথা ডি.সি.এম সজল দেবনাথ৷

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top