News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi is set to chair a UN Security Council meeting : ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে চলেছেন নরেন্দ্র মোদী
Image

Narendra Modi is set to chair a UN Security Council meeting : ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে চলেছেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): ইতিহাস গড়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পরবর্তী বৈঠকে সভাপতিত্ব করতে চলেছেন নরেন্দ্র মোদী । আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের পরবর্তী বৈঠক । আর সেই বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রাক্তন দূত সৈয়দ আকবরউদ্দিন রবিবার এই বিষয়টি টুইট করে জানিয়েছেন।

এদিন টুইটারে তিনি লিখেছেন, এ বারের বৈঠক হবে ভার্চুয়ালি। এই মাসেই ফ্রান্সের থেকে রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব এসেছে ভারতের হাতে। আর সেই কারণেই আশা করা হচ্ছে, আগস্টে নিরাপত্তা পরিষদের সভা পরিচালনার ভার নিতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়াও রাষ্ট্রসঙ্ঘের একাধিক জরুরি বিভাগের বৈঠকে সভাপতিত্ত্ব করার কথা রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার।


আকবরউদ্দিন টুইটে আরও জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে একাধিক বার রাষ্ট্রসঙ্ঘের বৈঠকগুলি পরিচালনার ভার ভারতের হাতে পড়লেও একবারও সভাপতিত্ব করেননি ভারতের কোনও প্রধানমন্ত্রী।
সোমবার ২ আগস্ট থেকেই রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছে ভারত । সেই দায়িত্ব পালন শুরু করার আগে শুক্রবারই দায়িত্বভার বুঝে নিয়েছে ভারত। ইতিমধ্যেই রাষ্ট্রসঙ্ঘে ভারতের রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি জানিয়েছেন, ভারতকে ফ্রান্স যেভাবে সমর্থন জানিয়েছে সেজন্য ভারতের তরফে ফ্রান্সকে ধন্যবাদ জানানো হচ্ছে।


এদিকে ভারতের সভাপতিত্ব সম্পর্কে উচ্ছ্বসিত ফ্রান্স। ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত এমানুয়েল লেনাইন জানিয়েছেন ফ্রান্সের হাত থেকে এই দায়িত্ব ভারত নেওয়ায় তাঁরা আনন্দিত। বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে ফ্রান্স আগ্রহী বলে জানিয়েছেন তিনি।


উল্লেখ্য, ১৫ সদস্যের নিরা পত্তা পরিষদে ভারত স্থায়ী সদস্য না হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য হিসাবেও উঠে এসেছে বারবার। আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দেশ। তবে প্রধানমন্ত্রীর এই ভূমিকায় অবতীর্ণ হওয়া একেবারেই প্রথম দৃষ্টান্ত। এর আগে ১৯৯২ সালে নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও। আর বৈঠকের সভাপতি হিসাবে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

Releated Posts

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top