News Flash

  • Home
  • Uncategorized
  • Thieves broke into house : ধর্মনগর থানা এলাকার নোয়াপাড়ায় রাতে দুঃসাহসিক চুরি
Image

Thieves broke into house : ধর্মনগর থানা এলাকার নোয়াপাড়ায় রাতে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অগাস্ট।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা এলাকার নোয়াপাড়ায় গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এলাকার মানিক সাহার বাড়িতে ঢুকে চোরের দল একটি বাইক চুরি করে নিয়ে গেছে। রবিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির মালিক লক্ষ করেন তার চুরি করে নিয়ে গেছে চোরেরা।

সঙ্গে সঙ্গে বিষয়টি ধর্মনগর থানার পুলিশকে জানান। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ধর্ম নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চলে যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয়নি। পুলিশ জানিয়েছে বাইকটি উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য ধর্মনগর শহর ও শহরতলীর এলাকায় গত বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এলাকায় বসবাসকারী জনগণ আতঙ্কে রয়েছেন। রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে।

Releated Posts

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top