News Flash

  • Home
  • Uncategorized
  • সরকার আলোচনার জন্য প্রস্তুত, বিরোধীরা করতে দিচ্ছে না : প্রহ্লাদ জোশি
Image

সরকার আলোচনার জন্য প্রস্তুত, বিরোধীরা করতে দিচ্ছে না : প্রহ্লাদ জোশি

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী সাংসদদের অনভিপ্রেত আচরণের তীব্র নিন্দা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। শুক্রবার লোকসভায় জোশি বলেছেন, “সরকার আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু বিরোধীরা করতে দিচ্ছে না।” তিনি আরও জানান, “আলোচনা না করে বিল পাস করতে চায় না সরকার।”

বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস, কৃষি আইন-সহ বিভিন্ন ইস্যুতে উত্তাল সংসদ। ফলে লোকসভা ও রাজ্যসভা-সংসদের উভয়কক্ষেই স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। বারবার মুলতুবি করতে হচ্ছে উভয়কক্ষের অধিবেশন। শুক্রবারই তুমুল হইহট্টগোলের কারণে আগামী ২ আগস্ট বেলা এগারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন। দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত মুলতুবি করা হয়েছে রাজ্যসভার অধিবেশন।

এদিন বিরোধীদের তুমুল হইহট্টগোলের মধ্যেই লোকসভায় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন, “অনেক ইস্যু রয়েছে, যা নিয়ে আলোচনা হওয়া দরকার। আলোচনা না করে বিল পাস করতে চায় না সরকার। আমরা আলোচনার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু তাঁরা আলোচনা করতে দিচ্ছেন না।” প্রহ্লাদ জোশি আরও বলেছেন, ”৩১৫ জনেরও বেশি সদস্য প্রশ্নোত্তর পর্ব চাইছেন, তারপরও এমন আচরণ, খুবই দুর্ভাগ্যজনক। সংসদের উভয়কক্ষে বিশদে ব্যাখ্যা করেছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী। এটি মোটেও সিরিয়াস বিষয় নয়। দয়া করে সদন চলতে দিন।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top