News Flash

  • Home
  • Uncategorized
  • বম্বে হাইকোর্টের দ্বারস্থ শিল্পা শেট্টি, মানহানির মামলা অভিনেত্রীর
Image

বম্বে হাইকোর্টের দ্বারস্থ শিল্পা শেট্টি, মানহানির মামলা অভিনেত্রীর

মুম্বই, ৩০ জুলাই (হি.স.): ‘মিথ্যে রিপোর্টিং ও ভাবমূর্তি কালিমালিপ্ত’ করার জন্য ২৯ মিডিয়া কর্মী ও মিডিয়া হাউসের বিরুদ্ধে মানহানির মামলা করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। শুক্রবার বম্বে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন শিল্পা শেট্টি। শিল্পার আবেদনের প্রেক্ষিতে শনিবার বম্বে হাইকোর্টে শুনানি হবে। পর্নোগ্রাফি মামলায় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।

শিল্পার অভিযোগ, রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই কিছু সংবাদমাধ্যম এমন রিপোর্টিং করছে যা মিথ্যে ও তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। তাই বম্বে হাইকোর্টে মানহানির মামলা করেছেন শিল্পা শেট্টি। শনিবার বম্বে হাইকোর্ট কী রায় দেয় সেদিকেই এখন সকলের নজর।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top