News Flash

  • Home
  • প্রধান খবর
  • Boy fell under the parked tractor : দাঁড় করিয়ে রাখা ট্রাক্টর এর নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বালকের
Image

Boy fell under the parked tractor : দাঁড় করিয়ে রাখা ট্রাক্টর এর নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বালকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। ফটিকরায়ের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে জমিতে চালু অবস্থায় দাঁড় করিয়ে রাখা ট্রাক্টর এর নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বার বছরের এক বালকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ধানী জমিতে চালু অবস্থায় থাকা একটি ট্রাক্টরের নিচে পড়ে গুরুতর আহত বারো বছর বয়সী এক নাবালক।আহত নাবালকের নাম শিবেন্দু পাল।ঘটনা শনিবার ফটিকরায় থানাধীন কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত এলাকার আসামবস্তিতে।ঘটনার বিবরনে জানা গেছে , শনিবার এলাকার নিধুবন পালের ১২ বছর বয়সী নাবালক ছেলে শিবেন্দু তাদের বাড়ির পাশের একটি ধানী জমিতে চাষের কাজে নিয়োজিত চালু অবস্থায় দাড়িয়ে থাকা একটি ট্রাক্টরের কাছে গিয়ে তাতে ধরতেই অসাবধানতা বসত ট্রাক্টরের নিচে পড়ে যায় সে।

এতে পা থেকে কোমর অব্দি প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয় ঐ নাবালক।সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে ফটিকরায় হাসপাতাল এবং পরে কৈলাশহর হাসপাতালে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফটিকরায় থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত শিবেন্দুকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হলে আগরতলায় যাবার পথে মুঙ্গিয়াকামী এলাকায় পথেই মৃত্যু হয়েছে ঐ নাবালকের।ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

Releated Posts

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top