News Flash

  • Home
  • দেশ
  • ২৯৭০ কেজি গাঁজা সহ এক ব্যাক্তি আটক
Image

২৯৭০ কেজি গাঁজা সহ এক ব্যাক্তি আটক

আগরতলা, ২৪ জুলাই (হি. স.) : নেশার বিরুদ্ধে আবারও বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। গাঁজা সহ এক ব্যক্তি পুলিশের জালে ধরা পড়েছে। আজ শনিবার সিপাহীজলা জেলায় চিড়িয়াখানার সামনে জাতীয় সড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৯৮টি প্যাকেটে ২৯৭০ শুকনা গাঁজা উদ্ধার করেছে বিশালগড় পুলিশ। উদ্ধার গাঁজার বাজারমূল্য আনুমানিক ২ কোটি টাকা হবে বলে দাবি পুলিশের।


সিপাহীজলা জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, শনিবার ভোর ৪:৩০ মিনিট নাগাদ উদয়পুর থেকে ট্রাকটি রওনা হয়েছিলো। বিশালগড় থানার ওসির কাছে ওই খবর গোপন সুত্রে আসে। সেই মতো পুলিশ ও টিএসআর বাহিনীকে সাথে ওৎ পেতে বসেন ওসি দেবাশীষ সাহা। চিড়িয়াখানার সামনে আসতেই টিএন ১৭ এটি ৪৮৫৮ নম্বরের ট্রাকটি আটক করে পুলিশ। তাতে রাবারের সিট বোঝাই ছিল।


কৃষ্ণেন্দু বাবু বলেন, গাড়ির চালক সিলবার রাজু তামিলনাড়ুর বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করেই রাবারের সিটের ভেতর থেকে গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করা হয়েছে। সমস্ত গাঁজা ট্রাক থেকে নামাতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে। মোট ১৯৮টি প্যাকেট থেকে ২৯৭০ কেজি শুকনা গাঁজা উদ্ধার হয়েছে। তিনি বলেন, বিশালগড় থানার পুলিশ ওই গাঁজা ও ট্রাক চালককে হেফাজতে নিয়েছে। ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করে গাঁজা পাচারের মূল পান্ডাকে খোজে বের করার চেষ্টা চলছে।

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top