News Flash

  • Home
  • খেলা
  • Aware against the conspiracy : চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আমরা বাঙালি
Image

Aware against the conspiracy : চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আমরা বাঙালি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। বাংলা ভাষা, কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আমরা বাঙালি দল। স্বাধীনতার পর থেকে গোটা দেশে বাঙালিদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছে আমরা বাঙালি দল। বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে শিবনগর কলেজ রোডে আমরা বাঙালি দলের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেছেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল।

তিনি অভিযোগ করেন স্বাধীনতার পর থেকে বাঙালি বিরোধী গভীর চক্রান্ত শুরু হয়েছে। বাংলা ভাষা, কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আমাদের রাজ্যে তিপরা ল্যান্ডের দাবি তুলে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে। এছাড়া এনআরসি ইস্যুতে বাঙ্গালীদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি বলেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাঙালিরা সংখ্যা গরিষ্ঠ ছিল। নানা চক্রান্ত করে বাঙ্গালীদের সংখ্যালঘু হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে এ ধরনের চক্রান্ত শুরু হয়েছে। উত্তরপ্রদেশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তুলে দিয়ে রামদেবের রচনা পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করেছে। এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে আমরা বাঙালি দল। আমাদের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তোলা হচ্ছে। এ ধরনের কার্যকলাপ যুক্তদের সতর্ক করে দিয়েছে আমরা বাঙালি দল। এসব বিষয়ে সতর্ক না হলে আমরা বাঙালি দল বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলেও সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top