News Flash

  • Home
  • খেলা
  • পেগাসাস কাণ্ডে বিশেষ তদন্তকারী দল গঠনের জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে
Image

পেগাসাস কাণ্ডে বিশেষ তদন্তকারী দল গঠনের জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.) : পেগাসাস কাণ্ড নিয়ে এখন ঝড় চলছে কেন্দ্রীয় রাজনীতিতে। এমতাবস্থায় এ নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে এক বিশেষ তদন্তকারী দল গড়ার আবেদন জমা পড়ল। আবেদনটি জমা করেছেন এমএল শর্মা নামক এক আইনজীবী। তাঁর দাবি, পেগাসাস কেলেঙ্কারি অত্যন্ত চিন্তার বিষয় এবং ভারতের গণতন্ত্র, আইন ব্যবস্থা এবং নিরাপত্তার ওপর এক কড়া আক্রমণ। তিনি আরও বলেছেন, এই বহুল এবং হিসাব বহির্ভূত নজরদারি নৈতিকতার বিরোধী।

সুপ্রিম কোর্টে জমা পড়া আবেদনে বলা হয়েছে, ‘প্রায়ই যেমন দাবি করা হয়, গোপনীয়তা শুধুমাত্র লুকিয়ে থাকার ইচ্ছা নয়। এটা প্রত্যেকের একটা নিজস্ব জায়গা যেখানে তাঁর অস্তিত্ব এবং চিন্তাভাবনা অন্যের সুবিধার যন্ত্র হয়ে উঠবে না। মর্যাদা এবং প্রতিনিধিত্বের ক্ষেত্রে গোপনীয়তার অধিকার গুরুত্বপূর্ণ অঙ্গ।’


জনস্বার্থ মামলাটিতে বলা হয়েছে, সারভেইল্যান্স প্রযুক্তি সংস্থাগুলো দিন দিন বিশ্বজনীন নিরাপত্তা এবং মানবাধিকারের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ২০১৬ সাল থেকে প্রায় ৫০,০০০ ফোন নম্বরকে নিশানা করেছে ওই এনএসও গ্রুপ, বলে দাবি করা হয়েছে মামলায়। মনে করা হচ্ছে, খুব শিগগিরই এই নিয়ে শুনানি হবে। আবেদনে আরও বলা হয়েছে, ‘পেগাসাস শুধুমাত্র নজরদারির যন্ত্র নয়, এটি একটি সাইবার-অস্ত্র যা ভারতীয় রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। যদি অনুমোদন দেওয়া হয়েও থাকে (যা নিশ্চিত নয়), তবু এটি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ।’

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top