News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩,৯৯৮ বেড়ে ৪.১৮-লক্ষাধিক মৃত্যু, ভারতে ঊর্ধ্বমুখী করোনা-সংক্রমণ
Image

৩,৯৯৮ বেড়ে ৪.১৮-লক্ষাধিক মৃত্যু, ভারতে ঊর্ধ্বমুখী করোনা-সংক্রমণ

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): ভারতে দৈনিক করোনা-সংক্রমণ দু’দিন পর ফের ৪০ হাজারের গণ্ডি ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ বেড়েছে ৪০ শতাংশ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭ জন। দৈনিক মৃত্যুর সংখ্যা আরও চিন্তা বাড়িয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯৮ জনের। শুধুমাত্র মহারাষ্ট্রেই গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৫৬। নতুন করে ৩,৯৯৮ জনের মৃত্যুর পর দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ১৮ হাজার ৪৮০-তে পৌঁছেছে। মঙ্গলবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৬,৯৭৭ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,০৭,১৭০ জন, বিগত ২৪ ঘন্টায় বেড়েছে ১,০৪০।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২,০১৫ জন, সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কিছুটা বেড়ে ৪,০৭,১৭০-এ পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১,০৪০ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.৩০ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৪১.৫৪-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ৪১,৫৪,৭২,৪৫৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে মাত্র ৩৪,২৫,৪৪৬ জনকে।


ভারতে সুস্থতার সংখ্যা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩৬,৯৭৭ হাজার জন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,০৩,৯০,৬৮৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৩৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৪১ কোটি ৫৪ লক্ষ ৭২ হাজার ৪৫৫ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে। দেশে সংক্রমণের হার ২.২৭ শতাংশ, বিগত ৩০ দিন ধরে ৩ শতাংশের নীচেই রয়েছে দৈনিক সংক্রমণের হার।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top