News Flash

  • Home
  • Uncategorized
  • Arrested a drug dealer : ফের বিপুল পরিমাণ ড্রাগস সহ কুমারঘাট থানার পুলিশের হাতে আটক ড্রাগস কারবারী
Image

Arrested a drug dealer : ফের বিপুল পরিমাণ ড্রাগস সহ কুমারঘাট থানার পুলিশের হাতে আটক ড্রাগস কারবারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। কুমারঘাট থানার পুলিশ ও টি এস আর বাহিনী সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ব্লক চৌমুহনী এলাকার একটি বাড়িতে হানা দিয়ে প্রচুর ড্রাগস সহ এক নেশা কারবারিকে আটক করেছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে কুমারঘাট থানার পুলিশ। ফের বিপুল পরিমাণ ড্রাগস সহ কুমারঘাট থানার পুলিশের হাতে আটক ড্রাগস কারবারী।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কুমারঘাটের ব্লক চৌমুহনি এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

মহকুমা পুলিশ আধিকারিক গমঞ্জয় রিয়াং সহ কুমারঘাট থানার ওসি এবং টিএসআর বাহিনী এই অভিযানের সামিল হয়।সোমবার রাতে পুলিশের কাছে খবর ছিলো বাইরে থেকে নিয়ে এসে কুমারঘাটে হতে চলেছে ড্রাগসের আদান প্রদান।সেই খবরের ভিত্তিতে সোমবার গভীর রাত থেকেই কুমারঘাটের ব্লক চৌমুহনিতে ঘাটি গেড়ে বসেছিলো পুলিশ।অবশেষে মঙ্গলবার সকালে সেখানকার একটি বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ৯৭ কৌটো ড্রাগস সহ আগরতলা রেশমরবাগান এলাকার বাসিন্দা নারায়ন মজুমদার নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত ড্রাগসের আনুমানিক বাজার মূল্য ৪৮ হাজার টাকার বেশি হবে।

ধৃতের কাছ থেকে পাচ হাজার দুশো ষাট টাকা সহ দুটি মোবাইলও বাজেয়াপ্ত করেছে কুমারঘাট থানার পুলিশ। রাজ্যের রাজধানী থেকে এখন মফস্বলে এসেও মাদকের কারবার বিনা বাধায় চালাতে শুরু করেছে একাংশ নেশা কারবারীরা।এতে যেমন ফুলে ফেপে উঠছে মাদক কারবারের মাষ্টারমাইণ্ডরা তেমনি এর কড়াল গ্রাসে ডুবতে বসেছে একাংশ সমাজ।কিন্তু তবুও নেশা কারবারের মূল চাইরা পুলিশি ধরাছোয়ার বাইরে কোনো এক অদৃশ্য কারনে।ঘটনার তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ।শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top