News Flash

  • Home
  • Uncategorized
  • Caught by the police : মা এবং বড় ভাইকে গুলি করে হত্যার চেষ্টায় পলাতক যুবক শেষ পর্যন্ত পুলিশের জালে
Image

Caught by the police : মা এবং বড় ভাইকে গুলি করে হত্যার চেষ্টায় পলাতক যুবক শেষ পর্যন্ত পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ জুলাই।। মা এবং বড় ভাইকে গুলি করে হত্যার চেষ্টায় পলাতক যুবক শেষ পর্যন্ত পুলিশের জালে। গুলি কাণ্ডের পরেই পালিয়ে গা দেখা দিয়েছিল গভীর জঙ্গলে। রবিবার বিকেল নাগাদ অভিযুক্ত যুবক বাড়িতে ফিরে আসলে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে নিজ বাড়ি থেকে রবি চরণ দেববর্মার ছোট ছেলে সাজেশ দেববর্মাকে আটক করে মুঙ্গিয়াকামি থানায় নিয়ে আসে।

বর্তমানে সে মুঙ্গিয়াকামি থানার পুলিশের হেফাজতে রয়েছে। তাকে আদালতে সোপার্দ করা হয়। কিভাবে কোথা থেকে তার কাছে এই বন্দুক আসলো সে সম্পর্কে তথ্য উদ্ধারের জন্য জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। সংবাদে আরো জানা যায় ঘটনার পর মুঙ্গিয়াকামি থানার পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ ত্রিপুরা পুলিশবাহিনী নিয়ে নুনাছড়া এলাকায় ঘটনাস্থলে যান। এলাকাবাসীদের সহযোগিতায় গুলি কাণ্ডে অভিযুক্ত সাজেশ দেববর্মাকে আটক করতে সক্ষম হয়।অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় থানায় মামলা গ্রহণ করেছে মুঙ্গিয়াকামি থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে স্থানীয় জনগণের তরফ থেকে জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top