News Flash

  • Home
  • Uncategorized
  • Medical negligence at GB Hospital : জিবি হাসপাতালে চিকিৎসা গাফিলতিতে এক যুবকের মৃত্যুর গুরুতর অভিযোগ
Image

Medical negligence at GB Hospital : জিবি হাসপাতালে চিকিৎসা গাফিলতিতে এক যুবকের মৃত্যুর গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে চিকিৎসা গাফিলতিতে এক যুবকের মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে একের পর এক বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠতে শুরু করেছে।

দক্ষিণ ত্রিপুরা জেলার সব রুমের শাস্ত্রী কলোনির এক যুবক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর পর তার পরিবারের অভিযোগ করেছেন ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। এজন্য রোগীর পরিবার এর লোকজনরা চিকিৎসকদের দায়ী করেছেন। জানা যায় অজয় দাসের নামে বছর চব্বিশের এক যুবককে প্রথমে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

তাকে আইসিইউতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আইসিওতে না হয়নি। শুধুমাত্র স্যালাইন ও ইনজেকশন দিয়েই রোগীকে ফেলে রাখা হয়। রোগীর পরিবারের লোকজনদের অভিযোগ সঠিক চিকিৎসা পেলে বছর চব্বিশের যুবক অজয় দাসের এভাবে অকাল মৃত্যু হত না। অজয় এর মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে পড়েন সকল মা বাবা সহ আত্মীয়-পরিজন। জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা উন্নত করার জন্য তারা দাবি জানিয়েছেন। তবে বিনা চিকিৎসার অভিযোগ এনে পরিবারের তরফ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top