News Flash

  • Home
  • Uncategorized
  • Five people were injured : সালিশি সভায় ডেকে নিয়ে মারধরের ঘটনায় পাঁচজন আহত
Image

Five people were injured : সালিশি সভায় ডেকে নিয়ে মারধরের ঘটনায় পাঁচজন আহত

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৯ জুলাই।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার আমজাদ নগরে সালিশি সভায় ডেকে নিয়ে মারধরের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


শালিশি সভার নাম করে মারধরের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে বিলোনিয়া আমজাদনগরে । আহতদের পক্ষ থেকে অভিযোগ বাঁশ পদুয়া পঞ্চায়েতের শাসকদলের উপপ্রধানের নেতৃত্বে চার পাঁচ জন মিলে সালিশী সভাতে মারধর করে । এই মারধরের ঘটনায় একই পরিবারের পাঁচ জন আহত হয় । ঘটনা স্থলে পুলিশ গিয়ে আহতদের চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে । সালিশী সভাতে মারধরের ঘটনা অকপটে স্বীকার করেছেন এলাকার বিজেপি যুব মোর্চা নেতা । উনার বক্তব্য সালিশী সভাতে বিজেপি দল ও পঞ্চায়েতের সদস্যদের গালিগালাজ করাতে মারধরের ঘটনা ঘটে ।ঘটনার বিবরণে জানা যায় , আর পি এম নামে মহিলা ফাইনান্স গ্ৰুপের টাকার লেনদেন নিয়ে সালিশী সভা ডাকে বাঁশ পদুয়া পঞ্চায়েতের কর্তৃপক্ষ সহ এলাকার শাসকদলের মাতব্বররা ।

যথারীতি আমজাদ নগর কমিউনিটি হলে সোমবার দশটা নাগাদ সালীশী সভাতে উপস্থিত হয় , বাবলু মিয়া সহ তার স্ত্রী ,মা রুনী বেগম ও কিছু আত্মীয় স্বজন । যাওয়ার পরেই শুধুমাত্র বাবলু মিয়াকে কমিউনিটি হলে রেখে সবাইকে বের করে দিয়ে দরজা বন্ধ করে উপপ্রধানের সামনেই মারতে থাকে মিলন মিয়া সহ আরো অন্যান্য বিজেপি মাতব্বররা । ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুনার পর বাইরে থাকা বাবলু মিয়ার পরিবার সহ আত্মীয় স্বজনেরা চিৎকার চেঁচামেচি করতেই উত্তেজনার সৃষ্টি হয় ।এই উত্তেজনা থেকেই শুরু হয় বাকবিতন্ডা । বাকবিতন্ডা থেকে শাসকদলের উপপ্রধান ও সদস্য সহ কিছু এলাকার শাসকদলের মাতব্বররা মিলন মিয়া ,‌নিজাম মিয়া ,ছুটি মিয়া, খানসাফ, হানু নাকি বাবলু সহ তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ । আরো অভিযোগ মিলন মিয়া নাকি বাবলু মিয়াকে ছুরি দিয়ে আঘাত করে ।এর ফলে মাথায় ও ঘাড়ে আঘাত লাগে । এই আঘাত পাওয়ার পর হাসপাতালে চিকিৎসার জন্য নিতে চাইলেও শাসকদলের কিছু নেতারা নাকি বাঁধা দেয় বলে অভিযোগ । পরে পুলিশের উপস্থিতিতে আহতদের বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । সালিশী সভার নাম করে মারধরের ঘটনা ।


শুধু আজকেই নয় , এর আগেও এমন কয়েকবার ঘটনা ঘটেছে আমজাদ নগরে । সালিশী সভাতে বিচারের নামে করা হচ্ছে মারধর। এমনই অভিযোগ এলাকাবাসীর।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top